বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

বানারীপাড়ায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আওতায় কৃষকদের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৫৭ Time View

জাকির হোসেন, বানারীপাড়া প্রতিনিধি :

বরিশালের বানারীপাড়ায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আওতায় কৃষকদের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। ধান, ভূট্টা, সবজিসহ খাদ্য শস্য নিয়ে কাজ করছে কৃষকদের পার্টনার ফিল্ড স্কুল। দলবদ্ধ হয়ে ২৫ জন করে পার্টনার ফিল্ড স্কুল গড়ে তুলে নিরাপদ পুষ্টি সচেতনতায় বিপ্লব ঘটাতে সক্ষম হয়েছেন সংশ্লিষ্ট কৃষকেরা।

এ উপলক্ষে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিসিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় বরিশালের বানারীপাড়ায়৷ এ পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) সকাল সাড়ে টায় উপজেলা অডিটরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন — উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমান। কৃষি সম্প্রসারন কর্মকর্তা তনয় সিংয়ের সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম মৃধা, উপজেলা সমবায় কর্মকর্তা আবুল বাশার রাঢ়ি, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ রিয়াজ আহমেদ মৃধা, যুগ্ম আহবায়ক মোঃ সবুর খান, ইসলামি আন্দোলনের সভাপতি মাওলানা মোঃ শিহাব উদ্দিন, সাংবাদিক মোঃ ইলিয়াস শেখ ও প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ সাব্বির হোসেন। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথি দেউরি, মৎস কর্মকর্তা নিলুফার ইয়াসমিন রজনী, প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ মাসুম সরদার, সাংবাদিক শুভ মোঘল, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাইদুল ইসলাম শফিক, সাব্বির হোসেন, সাংগাঠনিক সম্পাদক মোঃ জাহিন খালাসি, প্রচার সম্পাদক মাইদুল ইসলাম রনি, দপ্তর সম্পাদক আছিবুল ইসলাম, সাংবাদিক আতিকুল ইসলাম। কৃষকদের পার্টনার ফিল্ড স্কুলের আলোচনা সভায় বক্তারা রাসায়নিক মুক্ত ফল,শাকসবজি,মাছ ও অন্যান্য চাষযোগ্য ফসল পুষ্টিকর খাদ্য উৎপাদন করতে উদ্ভুদ্ধ করেন।তারা বলেন রাসায়নিকমুক্ত শাকসবজি ও ফলমুল খেলে মানুষের ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে। এছাড়াও তারা বিভিন্ন প্রকার রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈবসার ব্যবহারের সম্পর্কে বিস্তারিত ধারনা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo