বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

পল্লবী কালশী থেকে ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেন…ডিবি পুলিশ

  • Update Time : রবিবার, ৪ মে, ২০২৫
  • ২২৯ Time View

সুমন খান:

রাজধানীর মিরপুর পল্লবী কালশী এলাকা থেকে ১০০ কেজি গাঁজা ও পিকআপসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃতদের হলেন, মোঃ সোহাগ সর্দার (২৮) ও মোঃ তহিদ (২৬)।

গত শনিবার (৩ মে ২০২৫ খ্রি.) রাত ০৯:৪৫ ঘটিকায় পল্লবী থানাধীন কালশী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগের ওয়ারী জোনাল টিম।

ডিবি-ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, শনিবার রাতে রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক কারবারি পিকআপসহ গাঁজা বিক্রয়ের জন্য পল্লবী থানাধীন কালসী মোড় এলাকার রাইজিং কাবাব এন্ড রেস্টুরেন্ট সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মাদক কারবারি সোহাগ সর্দার ও তাহিদকে ১০০ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী জেলা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। তারা উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo