বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
Title :
নাগেশ্বরীর নাওডাঙ্গা বিলের উপর ব্রিজটির বেহাল দশা, দেখার যেন কেউ নাই ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সজীব আহমেদ রানার তীব্র প্রতিবাদ নববর্ষের মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃঢ় বার্তা—“জুলাই সনদ বাস্তবায়ন হবেই” আশুলিয়া থেকে ডাকাতি হওয়া বিপুল পরিমান চাল ও ট্রাক উদ্ধার সহ গ্রেফতার (০১) এক। বিআরটিএতে দুর্নীতির ছক উন্মোচন: আলোচনায় দুই কর্মকর্তা রুহুল আমীন ও সালে আহমেদ উজিরপুরে নিষিদ্ধ ‘শাপলা পাতা’ মাছ বিক্রি গৌরনদীতে প্রকাশ্যে পরিবেশ দূষণ, দেখার যেন কেউ নেই বানারীপাড়ায় নদীতে ভাসছিলো স্কুল শিক্ষার্থীর লাশ ছিনতাইকারীদের কবলে বিক্রয় প্রতিনিধি, সর্বস্ব লুট পুলিশ থেকে বাঁচতে ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

বাদপড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

  • Update Time : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৯৩ Time View

এম এ গাফফার বিশেষ প্রতিনিধি:

বাদপড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণে জন্য গতকাল সোমবার হতে বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা আবারো প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচির পালন করছে । শিক্ষকেরা দাবি করছে ২০১৩ সালে ৩০,৩৫২টি বিদ্যালয়ের মধ্যে ২৬,১৯৩টি বিদ্যালয় তৎকালীন সরকার জাতীয়করণের আওতায় নিয়ে আসে।বাদ পড়ে যায় ৪১৫৯টি বিদ্যালয়। শিক্ষকেরা বলছে জাতীয়করণের সকল শর্ত পূরণ করা হলেও তৎকালীন কিছু কর্মকর্তার গাফিলতি ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে এ সকল বিদ্যালয় জাতীয়করণ হতে বাদ পড়ে যায়। ২০১৩ সালের পর থেকে বাদ পড়া বিদ্যালয়ের শিক্ষকরা পর্যায়ক্রমে আন্দোলন করে আসছে । শিক্ষকেরা এ প্রতিবেদককে জানিয়েছে যতক্ষণ পর্যন্ত এই স্কুলগুলো জাতীয় করনের আওতায় আনা হবে না ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে। চলমান কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি মামুন অর রশিদ খোকন, মহাসচিব মোহাম্মদ ফিরোজ উদ্দিন ,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী লিটন, মহিলা বিষয়ক সম্পাদিকা তামান্না ইয়াসমিন, মনি মোহন বসু ,রায়হান, মিজানুর রহমান ,জয়নাল আবেদীন, ধরনী মোহন রায় , মাহবুব রানা ,নাসিমা আক্তার, রেশমা আক্তার, নুরুন্নাহার বেগম,ও জলঢাকা উপজেলার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোঃ মজিবর রহমান সহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo