• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
Headline
বিশেষ সংবাদ: টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে ‘ফাঁদ’ পেতে প্রলোভন দিয়ে ৯৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ২ বিশেষ সংবাদ: এআই কি স্থায়ীভাবে নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে বিশেষ সংবাদ: গণিত ভাইয়ার প্রশ্ন: পর্ব ১৩ বিশেষ সংবাদ: ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ১০ ফ্যাকাল্টি ও বিভাগে শিক্ষক নিয়োগের সুযোগ বিশেষ সংবাদ: বাংলাদেশের জলবায়ু প্রস্তুতি কাগজে ভালো, বাস্তবায়নে ঘাটতি: আইনুন নিশাত বিশেষ সংবাদ: প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার বিশেষ সংবাদ: এ-লেভেল এবং ও-লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা দিল আইইউবি বিশেষ সংবাদ: ‘গলফ অপারেশনের’ কথা বলে দেওয়ায় আলকাছ মাঝিকে শেষ করে দিতে বলেছিলেন জিয়াউল আহসান বিশেষ সংবাদ: কাজী নজরুল ইসলামের নোবেল পুরস্কার পাওয়া উচিত ছিল: দীনেশ ত্রিবেদী বিশেষ সংবাদ: বিএনপি বামের ডাইনে, ডাইনের বামে মধ্যপন্থার একটি রাজনৈতিক দল: আইনমন্ত্রী

অনিয়মের অভিযোগের তথ্য জানতে চাওয়ায় সাংবাদিককে পা কেটে নেওয়ার হুমকি, তীব্র নিন্দা জানাচ্ছি

মাগুরা থেকে / ৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

অনিয়মের অভিযোগের বিষয়ে তথ্য জানতে চাওয়ায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে মেকানিক পদে কর্মরত মো. রেজাউল ইসলাম (পিন্টু)-এর বিরুদ্ধে এক সাংবাদিককে পা কেটে নেওয়া ও মামলা দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় তিনি ওই সাংবাদিককে অশোভন ও আপত্তিকর ভাষায় গালিগালাজ করেন বলেও অভিযোগ করা হয়েছে।

জানা গেছে, দৈনিক মানবকণ্ঠ ও এশিয়ান টিভির সাংবাদিক সংশ্লিষ্ট অনিয়মের অভিযোগের বিষয়ে তথ্য জানতে মো. রেজাউল ইসলামের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় তথ্য দেওয়ার পরিবর্তে তিনি ওই সাংবাদিকের সঙ্গে উত্তেজিত আচরণ করেন এবং পা কেটে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে মামলা দেওয়ার হুমকি ও বিভিন্ন ধরনের অশোভন ভাষায় গালিগালাজ করার অভিযোগও করেন ওই সাংবাদিক।

ঘটনাটি নিয়ে সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিকরা অভিযোগের বিষয়ে সুষ্ঠু তদন্ত এবং সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা