• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
Headline
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি চলাকালীন বরিশালে ছাত্রদলের দুই গ্রপের হাতাহাতি বানারীপাড়ায় চিরঘুমে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান ব্যবসায়ী সহিদুল ইসলাম বঙ্গভবনে আনসার-ভিডিপি মহাপরিচালকের সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ বানারীপাড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়া স্মৃতি সংসদের শ্রদ্ধা নিবেদন উত্তরায় সোয়া কোটি টাকা লুট: ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটনে ডিএমপির উত্তরা বিভাগের ডিসিসহ পুলিশ কর্মকর্তাদের বিশেষ পুরস্কার প্রদান তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত গোপালগঞ্জ বিআরটিএ-তে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ: লাইসেন্স, ফিটনেস ও রুটপারমিটে চরম হয়রানির শিকার সেবাগ্রহীতারা বানারীপাড়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা

বঙ্গভবনে আনসার-ভিডিপি মহাপরিচালকের সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ

সুমন খান / ৮ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশ গঠনমূলক কর্মকাণ্ডে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।সাক্ষাৎকালে রাষ্ট্রপতি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে বাহিনীর সদস্যদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।এ সময় রাষ্ট্রপতি আনসার ব্যাটালিয়ন প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি আনসার বাহিনীর আধুনিকায়ন, বিভিন্ন আইন প্রণয়ন এবং আনসার ব্যাংক প্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকার কথাও স্মরণ করেন তিনি।সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ আনসার ও ভিডিপির বিভিন্ন কার্যক্রম, বর্তমান দায়িত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, দেশের নিরাপত্তা ও জনকল্যাণে আনসার ও ভিডিপি বাহিনী ভবিষ্যতেও নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা