• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
Headline
উত্তরায় সোয়া কোটি টাকা লুট: ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটনে ডিএমপির উত্তরা বিভাগের ডিসিসহ পুলিশ কর্মকর্তাদের বিশেষ পুরস্কার প্রদান তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত গোপালগঞ্জ বিআরটিএ-তে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ: লাইসেন্স, ফিটনেস ও রুটপারমিটে চরম হয়রানির শিকার সেবাগ্রহীতারা বানারীপাড়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা জ্বালানি সংকরের জাতীয় গ্রিডে স্বস্তি দিয়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র মরহুম এবাদুল হক-এর স্মরণ সভা ও দো’আ মাহফিল অনুষ্ঠিত। মানবিক সাংবাদিকতার এক উজ্জ্বল নাম—রাহাদ সুমন কাঠালিয়ায় মেয়াদোত্তীর্ণ চিকিৎসকের অনুসন্ধানের জের:সাংবাদিকদের আটকে রেখে চাঁদা দাবি, নেপথ্যে ছাত্রলীগ নেতা অপু

বানারীপাড়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

Reporter Name / ১৩ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:
বরিশালের বানারীপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সেতু হালদার (১১) নামের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মায়ের সঙ্গে অভিমান করে সেতু হালদার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করা হয়। সেতু হালদার বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলাভিটা গ্রামের বাসিন্দা। সে কলাভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা তপন হালদার ও মা নমিতা হালদার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৮ আগস্ট) স্কুল বন্ধ থাকায় সেতু তার বড় বোনের বাড়িতে বেড়াতে যেতে চেয়েছিল। তবে তার মা তাকে সেখানে যেতে নিষেধ করেন। এ নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে এদিন বিকেল আনুমানিক ৪টার দিকে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে বলে ধারণক করা হয়। শিশুটির মৃত্যুর ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে বানারীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে প্রেরণের উদ্যোগ নেওয়া হয়।
বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং যথাযথ প্রক্রিয়ায় ম্যাজিষ্ট্রেটের অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়া ওই স্কুল ছাত্রীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ###
রাহাদ সুমন,বানারীপাড়া
তারিখঃ ২৯-০৮-২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা