• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
Headline
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে ছাত্র হিযবুল্লাহর আনন্দ মিছিল থ্রি-হুইলার ও বাস শ্রমিকদের দ্বন্ধে বরিশাল থেকে বাস চলাচল বন্ধ বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল তৃতীয় জানাজা শেষে সাংবাদিক মিরাজের দাফন সম্পন্ন : শোকে স্তব্দ বরিশালের মিডিয়াঙ্গন আজ সাংবাদিক সোহেল সানি ও রাহাদ সুমনের পিতা আব্দুল মালেক মিয়ার ২৯তম মৃত্যুবার্ষিকী বানারীপাড়া ও উজিরপুরে ১৯৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, শিক্ষা কার্যক্রম ব্যহত প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রনয়ন করা হবে : প্রতিমন্ত্রী সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ; ব্যর্থতায় কঠোর ব্যবস্থার হুশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ে, নয় মাসের মধ্যে লাশ হলো কিশোরী লাবনী আদালতের স্থিতাবস্থা অমান্যের অভিযোগ, ওয়াকফ জমি রক্ষায় দুয়ারীপাড়ায় মানববন্ধন

থ্রি-হুইলার ও বাস শ্রমিকদের দ্বন্ধে বরিশাল থেকে বাস চলাচল বন্ধ

Reporter Name / ৮ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

রাহাদ সুমন,বরিশাল ব্যুরো :

মহাসড়কের বিভিন্ন বাস কাউন্টারের সামনে থেকে থ্রি-হুইলারে যাত্রী উঠানোকে কেন্দ্র করে বিরোধে বরিশাল থেকে সকল অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছ।

সোমবার সকাল দশটার দিকে বরিশালের বানাড়ীপাড়া উপজেলার শিমুলতলা এলাকায় থ্রি-হুইলারের মালিক ও চালকদের সাথে লোকাল বাসের শ্রমিকদের এ দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। পরবর্তীতে থ্রী-হুইলারের মালিক ও শ্রমিকরা স্থানীয় প্রভাব বিস্তার করে প্রায় ২০টি যাত্রীবাহি বাস আটক করে রাখে।

খোঁজ নিয়ে জানা গেছে, খবর পেয়ে বরিশাল বাস মালিক গ্রুপের নেতৃবৃন্দরা বেলা বারোটা পর্যন্ত বিষয়টির কোন সমাধান করতে পারেননি।

পরবর্তীতে বেলা সাড়ে বারোটার পর থেকে বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে দুরপাল্লাসহ সকল অভ্যন্তরীন রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস মালিক ও শ্রমিকরা।

হঠাত করে নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ করে দেয়ায় চরম দুর্ভোগে পরেছেন যাত্রীরা। সরেজমিনে দেখা গেছে, টার্মিনালে অপেক্ষায় থাকা যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

বাস মালিক ও শ্রমিকদের দাবি, মহাসড়কে থ্রি-হুইলার চলাচলের কারণে একদিকে যেমন যানজট সৃষ্টি হচ্ছে, অন্যদিকে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

দীর্ঘদিন ধরে মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবি জানিয়ে আসলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

তাদের দাবি, মহাসড়কে অবৈধভাবে চলাচলকারী থ্রি-হুইলার বন্ধ না করা পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখা হবে।

অপরদিকে বাস চলাচল বন্ধ থাকায় বরিশাল থেকে বিভিন্ন রুটের যাত্রীরা বিপাকে পড়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন যাত্রীরা।

বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার জানিয়েছেন-যাত্রীদের দুর্ভোগ লাগবে, বিষয়টি দ্রুত সমাধানের জন্য চেস্টা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা