বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

দুমকিতে, দুই লাখ দিয়েন’—স্বেচ্ছাসেবক দল নেতার চাঁদা চাওয়ার ফোন রেকর্ড ভাইরাল, বহিষ্কার অলি।

  • Update Time : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৬৩ Time View

দুমকী উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী জেলার দুমকী উপজেলার স্বেচ্ছাসেবক দলের এক নেতার চাঁদা চাওয়ার ফোন রেকর্ড ফাঁস হয়েছে। অভিযুক্ত নেতা গাজী অলিউর রহমানের ফাঁস হওয়া রেকর্ড ভাইরাল হওয়ার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

“জাকিয়া বেগম টিয়ার কাছে চাঁদা চাওয়া দুমকী উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা অলিউর রহমানের এমন ফোন রেকর্ড ভাইরাল হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) স্বেচ্ছাসেবক দল পটুয়াখালী জেলা শাখার দপ্তর সম্পাদক মো. আতিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বেচ্ছাসেবক দল পটুয়াখালী জেলার সভাপতি মো. মতিউর রহমান মিলন ও সাধারণ সম্পাদক মো. এনায়েত হোসেন মোহনের সিদ্ধান্তে দলীয় শৃঙ্খলা ভঙ্গ কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দুমকী উপজেলা শাখার সদস্য মো. অলিউর রহমানের দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো এবং দলের নেতাকর্মীদের তার সাথে কোন প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।

সাম্প্রতিক জাকিয়া বেগম টিয়া নামের এক নারীর কাছে মো. অলিউর রহমানের চাঁদা চাওয়ার ফোন রেকর্ড ভাইরাল হওয়ায় দুমকী উপজেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। ওই রেকর্ডে অভিযুক্ত নেতাকে বলতে শোনা যায় ‘দুই লাখ দিয়েন’।

বহিষ্কৃত নেতা অলিউর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, অডিও রেকর্ডটি আমার না।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. অহিদুল হকের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি সাড়া দেননি।।#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo