বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

শহীদ আহনাফের পরিবারের পাশে তারেক রহমান

  • Update Time : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ১৬৯ Time View

ঢাকা স্টাফ রিপোর্টার:

চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে রাজধানী ঢাকার মিরপুর-১০ এলাকায় শহীদ শাফিকউদ্দিন আহমেদ আহনাফের পিতা-মাতার সাথে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

আজ বুধবার দুপুরে (জানুয়ারি ২৯, ২০২৫) বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী শহীদ আহনাফের পরিবারের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন— দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রাজধানী ঢাকার মিরপুর-১০ সংলগ্ন এলাকায় সংশ্লিষ্ট শহীদ পরিবারের সাথে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন, শাহাদত হোসেন প্রমুখ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন— মিরপুর থানা যুবদল আহবায়ক
মোঃ শাকিল মোল্লা, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা: তৌহিদুর রহমান আওয়াল, হাবিবুল বাশার, সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, যুগ্ম-সম্পাদক হাসানুর রহমান, ঢাকা মহানগর ছাত্রদল (পশ্চিম) এর সভাপতি রবিন, সাধারণ সম্পাদক আকরাম, বেসরকারী ইউনিভার্সিটি ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, শারিফুল ইসলাম, মিরপুর বাংলা কলেজ ছাত্রদল নেতা আকাশ, ঢাকা কলেজ ছাত্রদল নেতা মিসবাহসহ মিরপুর থানা বিএনপি’র নেতৃবৃন্দ।

উল্লেখ্য, শহীদ শাফিকউদ্দিন আহমেদ আহনাফ গত ৪ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আন্দোলনে মিরপুর-১০ এলাকায় আইনশৃংখলা বাহিনীর গুলিতে মারা যায়।▫️

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo