• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
Headline
বিশেষ সংবাদ: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বিশেষ সংবাদ: জ্বালানি তেলের দাম বাড়ায় মানুষের মধ্যে ক্ষোভ, উদ্বেগ বিশেষ সংবাদ: সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা বাড়াতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ-চীন বিশেষ সংবাদ: বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইনসের ফ্লাইট বন্ধ করে দেওয়ার হুমকি যুক্তরাষ্ট্রের বিশেষ সংবাদ: শ্রীলঙ্কায় বিশাল গণকবরের সন্ধান, পাওয়া গেছে ৫৭২টি কঙ্কাল বিশেষ সংবাদ: হুতিদের হামলায় বিপদে সৌদি, যুবরাজের সহায়তার আবেদনে উভয়সংকটে ট্রাম্প বিশেষ সংবাদ: চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্য ভবনে তালা বিশেষ সংবাদ: খিলগাঁও থানার ওসি শফিকুল ইসলামকে সরিয়ে দেওয়া হলো বিশেষ সংবাদ: কথা বলার আগে একজন মুমিন যে ৮ বিষয়ে খেয়াল রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

বন্ধ সরকারি শিল্পকারখানা দ্রুত চালুর নির্দেশ, দেশি-বিদেশি বিনিয়োগে জোর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক

Reporter Name / ১২১ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার:

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো পুনরায় উৎপাদনে ফিরিয়ে আনা, বেসরকারিকরণ কার্যক্রম ত্বরান্বিত করা এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে উচ্চপর্যায়ের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
বৈঠকে দীর্ঘদিন ধরে উৎপাদন বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলোর বর্তমান অবস্থা পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা কারখানাগুলো চালু করতে বিদ্যমান প্রশাসনিক ও নীতিগত জটিলতার বিষয়গুলো তুলে ধরেন। এসব প্রতিবন্ধকতা দ্রুত দূর করে উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে সিদ্ধান্ত হয়, যেসব শিল্পপ্রতিষ্ঠান সরকারি ব্যবস্থাপনায় কার্যকরভাবে পরিচালনা সম্ভব নয়, সেগুলোতে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় বেসরকারি বিনিয়োগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াতে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, নীতিগত সহায়তা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়ে বলেন, দীর্ঘদিন বন্ধ থাকা শিল্পকারখানাগুলো চালু হলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, শিল্প উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। তিনি ২০২৬ সালের মধ্যেই এ কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
বৈঠকে আরও বলা হয়, শিল্প খাতে বিনিয়োগ বৃদ্ধি, উৎপাদন সক্ষমতা বাড়ানো এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে গতিশীল করতে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণ করা হবে। একই সঙ্গে বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে প্রশাসনিক জটিলতা কমানো এবং দ্রুত সেবা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা