• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
Headline
ইকরামুল শিকদারের বিরুদ্ধে মাদক ও চাঁদাবাজির অভিযোগ—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন… (পর্ব ১) দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা বানারীপাড়ায় নির্মাণাধীন স্কুল ভবন ধেকে পড়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম জনগণের পুলিশ হতে চাই, নিপীড়ক নয়: সিএমপি কমিশনার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা তুঙ্গে বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো গৌরনদীতে ঢালাইয়ের পরই ধ্বসে পড়লো ব্রীজের পাটাতন দালালমুক্ত বিআরটিএ গড়তে কঠোর অভিযান, মিরপুরে ৫ জনের জেল বিচারাধীন ওয়াকফ সম্পত্তিতে নির্মাণের অভিযোগ, ড্যাফোডিল মান্নানের বিরুদ্ধে তদন্ত দাবি

বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

Reporter Name / ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

রাহাদ সুমন,
বরিশাল ব্যুরো

বরিশালের বানারীপাড়ায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ)কে নিয়ে কটুক্তি করার অভিযোগে
সঞ্জিব রায় (২৭) নামের এক যুবককে মারধর করে জুতার মালা গলায় পড়িয়ে ঘুরানো হয়েছে। জানা গেছে,উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের একতারহাট নামক এলাকায় গোপাল মার্কেটে বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। হযরত মুহাম্মদ (সঃ)কে নিয়ে কটুক্তি করায় স্থানীয়রা ওই যুবককে মারধর করে জুতার মালা গলায় পড়িয়ে ঘুরানোর পরে অভিযুক্তকে তার বাবা শরত রায়ের হাতে তুলে দেওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয়দের সূত্রে জানা গেছে
মুসলিম জাহানের নয়নের মনি বিশ্বনবী দু’জাহানের বাদশা নবী করিম হযরত মুহাম্মদ (সঃ) এর বিরুদ্ধে কটুক্তিকারী সঞ্জিব রায়(২৭) স্থানীয়দের তোপের মূখে হাত জোড় করে ক্ষমা চেয়ে নবীকে নিয়ে আর কখনও বাজে মন্তব্য করবে না এবং ভুল হয়েছে মাপ করে দেন বলে ক্ষমা প্রার্থনা করেন।
মারধর ও জুতার মালা পড়িয়ে ঘুরানো শেষে ক্ষমা প্রার্থণায় তাকে তার বাবার হাতে ছেড়ে দেওয়া হয়।
বানারীপাড়া থানার ওসি মোঃ মজিবুর রহমান বলেন এ বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা