• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
Headline
পত্রিকা: 'গাড়িচাপা দেয় একজন, মামলায় আসামি অন্যজন' যুক্তরাষ্ট্রের বোয়িং থেকে আরও ১১টি বিমান কেনার চুক্তি করেছে বাংলাদেশ মামদানিকে নিয়ে উদ্বেগ, নেতানিয়াহুর ফ্লাইট নামবে না নিউইয়র্কে  সর্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক পদ্ধতি কীভাবে কার্যকর হবে? মরিনিওর নতুন রিয়াল মাদ্রিদ : যা কিছু ভালো, যা কিছু মন্দ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক হাসপাতালে প্রয়োজনীয় জনবল নিয়োগের পরামর্শ সংসদীয় কমিটির নর্দমার মধ্যে লাল গোলাপের গাছ লাগিয়ে লাভ হবে না: ডিএনসিসি প্রশাসক মুগ্ধসহ ১১ জনকে হত্যার মামলায় অভিযোগ গঠনের আদেশের দিন পেছাল জন্মসূত্রে নাগরিকত্ব পেতে যুক্তরাষ্ট্র ভ্রমণকারীদের জন্য নতুন ভিসা বিধিনিষেধ নীতি

উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু

Reporter Name / ১১৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬: রাজধানীর উত্তরা জসিমউদ্দীন এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে দৈনিক ঢাকা আলোক পত্রিকার সম্পাদক পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।
নিহতরা হলেন দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্ত পত্রিকার সাংবাদিক সাকিবুল হাসান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে উত্তরা জসিমউদ্দীন এলাকায় একটি বাসের ধাক্কায় তারা গুরুতর আহত হন। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট সাংবাদিক নেতারা। একই সঙ্গে দুর্ঘটনার সময় দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভূমিকা তদন্তেরও আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব নিহত দুই সাংবাদিকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা