• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
Headline
মিরপুর বিআরটিএতে দালালচক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত, ২ জনের জেল, ৩ জনকে অর্থদণ্ড গাজীপুর বিআরটিএতে অনিয়ম ও ঘুষের অভিযোগ: মাহফুজুর-নাসিরুল সিন্ডিকেট নিয়ে প্রশ্ন মিরপুরে ছিনতাইয়ের পর ধাওয়া, ট্রাফিক পুলিশের হাতে ধরা মোবাইল ছিনতাইকারী শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর গ্রীস্মকালীণ মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অনুরোধে সেলফি, ক্রীড়াসামগ্রীও দিলেন প্রধানমন্ত্রী প্রত্যেক উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী আধুনিক কাতারের রূপকার শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণ: বিশ্বনেতাদের শ্রদ্ধা দেশকে সুন্দর ও বাসযোগ্য রাখতে ২৫ কোটি গাছ রোপণ করা হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান সুনামগঞ্জের শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়ন, অভিযুক্ত যুবক গ্রেফতার

মিরপুর বিআরটিএতে দালালচক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত, ২ জনের জেল, ৩ জনকে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক: / ১৪ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

বিআরটিএ কার্যালয়ে সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ এবং দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে দালাল চক্রের ২ সদস্যকে কারাদণ্ড এবং আরও ৩ জনকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান পরিচালিত এ অভিযানে আটক ব্যক্তিরা আদালতের কাছে নিজেদের দোষ স্বীকার করে স্বীকারোক্তি প্রদান করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত ২ জনকে প্রত্যেককে ৩০ (ত্রিশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ জনকে সর্বমোট ২০,০০০ (বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন। তবে অভিযান চলাকালে প্রতারক চক্রের আরও কয়েকজন সদস্য কৌশলে পালিয়ে যায়।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন,মো.মোজাফফার হোসেন (৫০), পিতা: আব্দুল মোতালিব।মাহমুদ হাসান (৫৮), পিতা: মো. হায়দার আলী।বিআরটিএ সূত্র জানায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বিআরটিএ কার্যালয়ে আসা সাধারণ সেবাগ্রহীতাদের দ্রুত কাজ করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায় করতেন। অনেক ক্ষেত্রে কাগজপত্র ও টাকা নিয়ে প্রতারণার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।এ বিষয়ে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, প্রতারক ও দালাল চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযোগ পাওয়া যাচ্ছে। তারা সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে দ্রুত সেবা দেওয়ার নামে অর্থ হাতিয়ে নিচ্ছে। এসব দালাল ও প্রতারকদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও আরও কঠোরভাবে পরিচালিত হবে।বিআরটিএ কর্তৃপক্ষ সাধারণ সেবাগ্রহীতাদের দালালের মাধ্যমে কোনো ধরনের লেনদেন না করে সরাসরি সরকারি নিয়ম অনুসরণ করে সেবা গ্রহণের আহ্বান জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা