• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
Headline
এই শতাব্দীতে মানুষের স্বাস্থ্যের জন্য ১৭টি বড় স্বাস্থ্যঝুঁকি বার্গার, পিজ্জা বা ফ্রেঞ্চ ফ্রাই খেতে আমাদের এত ভালো লাগে কেন চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে প্রায় ১৫ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য এক গিটারেই সিডনির শ্রোতাদের মন জয় করলেন নন্দিতা–শুভেন্দু সৌদি আরবে হুথিদের হামলায় আহত বাংলাদেশিরা কে কোন হাসপাতালে প্রত্যেকের অধিকার-নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব হত্যা, ধর্ষণ ও ছিনতাই প্রতিরোধে প্রশাসনকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান মামুনুল হকের সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতারের ঘটনায় কী বলছে পুলিশ নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির

জনদুর্ভোগ দূর করতে ঢাকা-১৫ পরিদর্শনে প্রশাসক, প্রতিমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা

নিজস্ব প্রতিবেদক: / ২১৮ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

রাজধানীর ঢাকা-১৫ আসনের দীর্ঘদিনের জনভোগান্তির বিভিন্ন সমস্যা সরেজমিনে পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।পরিদর্শনকালে তারা এলাকার পানি সংকট, গ্যাসের স্বল্পতা, ডেঙ্গু মশার প্রাদুর্ভাব, অবৈধভাবে দখল হওয়া খাল, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা কার্যক্রমসহ জনসেবামূলক বিভিন্ন বিষয় ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় নেতৃবৃন্দ বলেন, রাজধানীর এই গুরুত্বপূর্ণ এলাকার জনগণ দীর্ঘদিন ধরে নানা নাগরিক সমস্যায় ভুগছে। বিশুদ্ধ পানির সংকট, গ্যাস সরবরাহের অনিয়ম, ডেঙ্গুর ঝুঁকি এবং পরিবেশ দূষণ সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। এসব সমস্যা সমাধানে প্রশাসন ও জনপ্রতিনিধিদের পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। একই সঙ্গে অবৈধভাবে দখল হয়ে যাওয়া খালগুলো দ্রুত উদ্ধার করে পানি নিষ্কাশনের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করা হয়।এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়কালে নেতৃবৃন্দ জানান, নাগরিক সেবার মানোন্নয়ন ও জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জনস্বার্থে চলমান উন্নয়ন ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও বেগবান করতে এলাকাবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
পরিদর্শন শেষে তারা আশাবাদ ব্যক্ত করেন যে, জনগণের সহযোগিতা এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে ঢাকা-১৫ আসনকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য এলাকায় পরিণত করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা