• শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
Headline
মিরপুরে ২৪ শতাংশ জমি নিয়ে দ্বন্দ্ব:অবৈধ দখল ও মিথ্যা সংবাদ সম্মেলনের অভিযোগে প্রতিবাদ মিরপুরের খাল ফিরছে প্রাণে? মুসলিম বাজার খাল পরিদর্শনে প্রতিমন্ত্রী ও ডিএনসিসি প্রশাসক মিরপুর বিআরটিএ’ তে অভিযান দুই ব্যক্তির কারাদণ্ড নিরাপদ মিরপুর গড়ার স্বীকৃতি, ডিএমপির সেরা বিভাগের সম্মাননা…ওসি হাফিজুর রহমান আমার পুলিশ, আমার দেশ সবার আগে বাংলাদেশ” মিরপুর ট্রাফিক বিভাগের পাক্ষিক হেলথ ক্যাম্পে স্বাস্থ্যসেবায় মানবিক পুলিশিংয়ের অনন্য দৃষ্টান্ত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি বরিশালে ভিডব্লিউবি কার্ডধারীরা পেলেন ৩০ কেজি চাল মিরপুরে প্রেসক্লাব নেতার ওপর নৃশংস হামলার অভিযোগ: সংবাদ সম্মেলনে বরিশালে গড়ে তোলা হবে নতুন ইপিজেড দুই জেলায় অর্থনৈতিক অঞ্চল বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার

মিরপুরের খাল ফিরছে প্রাণে? মুসলিম বাজার খাল পরিদর্শনে প্রতিমন্ত্রী ও ডিএনসিসি প্রশাসক

সুমন খান / ২৪ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

রাজধানীর মিরপুর এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পরিবেশ দূষণের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত মুসলিম বাজার খাল পরিষ্কার কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।পরিদর্শনকালে তারা খালের বিভিন্ন অংশে চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, জমে থাকা বর্জ্য অপসারণ এবং পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে গৃহীত পদক্ষেপগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও দ্রুত, কার্যকর ও সমন্বিতভাবে কাজ পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে খালটিতে আবর্জনা ফেলা, অবৈধ দখল এবং যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে পানিপ্রবাহ ব্যাহত হয়েছে। ফলে বর্ষা মৌসুমে আশপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদুর্ভোগ বেড়ে যায়। খাল পরিষ্কারের বর্তমান উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখলেও, নাগরিকরা এর স্থায়ী সমাধান ও নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন।পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ও ডিএনসিসি প্রশাসক বলেন, রাজধানীর খালগুলোকে কার্যকরভাবে পুনরুদ্ধার এবং বর্জ্যমুক্ত রাখতে সরকার ও সিটি কর্পোরেশন সমন্বিতভাবে কাজ করছে। খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা গেলে জলাবদ্ধতা কমার পাশাপাশি পরিবেশগত ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।ডিএনসিসি সূত্রে জানা যায়, নগরীর খাল, নালা ও জলাশয়সমূহ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নিয়মিত অভিযান ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। মুসলিম বাজার খাল পরিষ্কার কার্যক্রমও সেই বৃহত্তর পরিকল্পনার অংশ, যার লক্ষ্য নগরবাসীকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য নগর পরিবেশ উপহার দেওয়া।স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, শুধু পরিষ্কার অভিযান নয়, ভবিষ্যতে খাল দখল ও বর্জ্য ফেলা বন্ধে কঠোর নজরদারি এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে খালটি আবারও দূষণ ও অব্যবস্থাপনার শিকার না হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা