বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

জামালপুর জেলার ৬ নং নরুন্দী ইউনিয়নের চৌলিশ নং বন্দরৌহা সরকারি প্রাথমিক বিদ্যালয়েরক্তদান কর্মসূচি এবং ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৯ Time View

জামালপুর জেলার ৬ নং নরুন্দী ইউনিয়নের চৌলিশ নং বন্দরৌহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার (৩১ ডিসেম্বর ২০২৪) সকাল ৯টা ৩০ মিনিটে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন মো. এমদাদুল হক, সভাপতি ৬ নং নরুন্দী ইউনিয়ন বিএনপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মো. আজাদ রহমান, চেয়ারম্যান, ফুজিসান জাপানি ল্যাঙ্গুয়েজ স্কুল এবং উপদেষ্টা, স্বেচ্ছায় রক্তদানে জামালপুর।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ডাক্তার মোহাম্মদ আহসান হাবীব আদনান, প্রভাষক, জামালপুর মেডিকেল কলেজ ও উপদেষ্টা, স্বেচ্ছায় রক্তদানে জামালপুর।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো. বখতিয়ার হোসেন, সভাপতি, স্বেচ্ছায় রক্তদানে জামালপুর।

মেডিকেল ক্যাম্পে বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করেন অভিজ্ঞ চিকিৎসকরা।

ডা. মোহাম্মদ আহসান হাবীব আদনান

বিশেষজ্ঞ: সার্জারি, মেডিসিন, মা ও শিশু রোগ

প্রভাষক, জামালপুর মেডিকেল কলেজ

যোগ্যতা: এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), পিজিটি (সার্জারি), সিসিডি (বারডেম)

ডা. জয়ন্ত দেব

বিশেষজ্ঞ: মেডিসিন, হাড়-জোড়া, বাত ব্যথা, শ্বাসকষ্ট, চর্ম ও যৌন রোগ

যোগ্যতা: এমবিবিএস (ডিইউ), সিএমইউ (সনোমেড)

ডা. মো. মেহেদী হাসান শুভ

বিশেষজ্ঞ: আল্ট্রাসনোগ্রাফি

আবাসিক মেডিকেল অফিসার, ডা. আদনান ডায়াগনো কমপ্লেক্স এন্ড হসপিটাল

মেডিকেল ক্যাম্পটি সার্বিক সহযোগিতায় ছিল ডা. আদনান ডায়াগনো কমপ্লেক্স এন্ড হসপিটাল, নান্দিনা, জামালপুর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক, স্বেচ্ছায় রক্তদানে জামালপুর।

স্বেচ্ছায় রক্তদানে জামালপুরের এই আয়োজন এলাকার মানুষের কাছে বিশেষ সাড়া ফেলে। রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা পেয়ে স্থানীয় জনগণ সন্তুষ্টি প্রকাশ করেন।

এই উদ্যোগ ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে আয়োজনের মাধ্যমে এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

জাহিদ হাসান জেলা প্রতিনিধি জামালপুর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo