• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
Headline
বগুড়ায় সাংবাদিক অপহরণ ও নির্যাতনের অভিযোগ, পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্যাসের দাম কমানো না হলে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি সেলিম উদ্দিনের বানারীপাড়ায় অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার যুব ও ছাত্রদল নেতার হামলায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহত নিরাপদে বাঁচতে বরগুনায় দুই সন্তানের জননীর আকুতি নৌপথের বাস্তব চিত্র জানতে বরগুনায় নৌযান শুমারি-২০২৬ বিষয়ক অংশীজন সেমিনার দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ নাগেশ্বরীতে মুক্তিযোদ্ধার লাশ রাষ্ট্রিয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। ডাকাতের কবলে সাংবাদিক নেতারা, থানায় অভিযোগ কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনকে ঘিরে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কক্সবাজার জেলা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নড়াইলের জাহিদ মোল্লার আশুলিয়ায় মাদক নেটওয়ার্ক! ডিবির অভিযানে ইয়াবা-হেরোইনসহ গ্রেফতার

Reporter Name / ৪৯ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

আশুলিয়া প্রতিনিধি:

আশুলিয়ার বাইপাইল এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় একটি মাদক চক্রের সন্ধান পেয়েছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সম্প্রতি পরিচালিত বিশেষ অভিযানে নড়াইলের কালিয়া উপজেলার বাসিন্দা জাহিদ মোল্লাসহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেফতারের পর নতুন করে আলোচনায় এসেছে ওই চক্রের কার্যক্রম।

ডিবি (উত্তর) সূত্রে জানা গেছে, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ১০ জুন ভোররাতে আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় জাহিদ মোল্লাসহ তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা, ৬০০ পুড়িয়া হেরোইন, মাদক বিক্রির নগদ অর্থ এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জাহিদ মোল্লা নড়াইলের কালিয়া উপজেলার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে আশুলিয়া এলাকায় অবস্থান করছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, তিনি স্থানীয় কয়েকজন সহযোগীকে নিয়ে একটি মাদক সরবরাহ চক্রের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে এ বিষয়ে আরও তথ্য যাচাই-বাছাই করছে গোয়েন্দা পুলিশ।

অভিযানে গ্রেফতার অন্য দুই ব্যক্তি হলেন জহুরুল ইসলাম ও সাদ্দাম হোসেন। তাদের বিরুদ্ধেও পূর্বে মাদক সংক্রান্ত মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে একই রাতে ধামরাইয়ের খোলামোড়া এলাকায় পৃথক অভিযানে আরও দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২০০ পুড়িয়া হেরোইন।
ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকৃত মাদকের মোট বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকারও বেশি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে জাহিদ মোল্লার সঙ্গে আর কারা জড়িত, মাদকের উৎস কোথায় এবং রাজধানীর উপকণ্ঠে কীভাবে এ নেটওয়ার্ক পরিচালিত হচ্ছিল—সেসব বিষয় খতিয়ে দেখছে গোয়েন্দা পুলিশ। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে মাদক চক্রের আরও সদস্যদের নাম বেরিয়ে আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা