পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী, বিশেষ করে ঢাকা মহানগর উত্তর মিরপুর থানার ৭নং ওয়ার্ডবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সাবেক ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য ও মিরপুর থানা যুবদলের পরিচিত মুখ হাবিবুর রহমান বাবুল মোল্লা।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আযহা শুধু আনন্দের উৎসব নয়, এটি ত্যাগ, আত্মশুদ্ধি, ধৈর্য ও মহান আল্লাহর প্রতি আনুগত্যের এক অনন্য শিক্ষা। এই পবিত্র ঈদের মূল শিক্ষা আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক জীবনে বাস্তবায়ন করতে হবে।তিনি আরও বলেন, বর্তমান সময়ে সমাজে বিভেদ, হিংসা-বিদ্বেষ, মাদক, দুর্নীতি ও নানা সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ঈদের আনন্দ যেন শুধু বিত্তবানদের মধ্যে সীমাবদ্ধ না থাকে, সেদিকে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি।হাবিবুর রহমান বাবুল মোল্লা বলেন, ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হোক এবারের ঈদের মূল প্রতিজ্ঞা। সমাজে মানবিকতা, সহমর্মিতা ও শান্তি প্রতিষ্ঠার মাধ্যমেই ঈদের প্রকৃত সৌন্দর্য ফুটে উঠবে।রাজনৈতিক অঙ্গনেও সম্প্রীতি ও সহনশীলতার পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশ ও জাতির স্বার্থে সকলকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত রাখতে সামাজিক সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।তিনি আরও বলেন, মিরপুর এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে অতীতের মতো ভবিষ্যতেও পাশে থাকবেন এবং এলাকার উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও যুবসমাজের কল্যাণে কাজ চালিয়ে যাবেন।শেষে তিনি মহান আল্লাহর দরবারে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি নেমে আসুক—এই প্রত্যাশা ব্যক্ত করেন।