• শুক্রবার, ২২ মে ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
Headline
বানারীপাড়ায় লাখ টাকা ঘুষ খেয়ে ফেঁসে গেলেন তহশিলদার: ফেরত পেতে জেলা প্রশাসকের কাছে অভিযোগ বানারীপাড়ায় তহশিলদারের নেওয়া ঘুষের লাখ টাকা ফেরত পেতে জেলা প্রশাসকের কাছে অভিযোগ সাতক্ষীরায় সাগর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতারের দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে বিআরটিএতে ‘রামরাজ্য’? অভিযোগের তীরে কাউসার আলম .. ( পর্ব২) বরিশালে হামে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক লস্কর আল-মামুনের দাদি সৈয়দুন্নেছা বেগমের ইন্তেকাল ভূজপুরে প্রবাসীর স্রীকে নিয়ে বৌদ্ধ যুবক উধাও, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি মাছ ব্যবসায়ী বাবু হত্যা মামলার প্রধান আসামি মধু গ্রেপ্তার স্বরূপকাঠীতে নিখোঁজের একদিন পর ওঝার মরদেহ উদ্ধার, মেলেনি স্বর্ণালংকার ও টাকা বরিশালে হামে আরও দুই শিশুর মৃত্যু

বানারীপাড়ায় লাখ টাকা ঘুষ খেয়ে ফেঁসে গেলেন তহশিলদার: ফেরত পেতে জেলা প্রশাসকের কাছে অভিযোগ

রাহাদ সুমন / ১৬ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

বরিশালের বানারীপাড়ায় সদর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমানের বিরুদ্ধে নামজারি ও মিসকেসের প্রতিবেদন দেওয়ার জন্য দুই কলেজ শিক্ষকের কাছ থেকে এক লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘুষের ওই এক লাখ টাকা আদায় করে দিতে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বুধবার (২০ মে) বরিশাল জেলা প্রশাসকের কাছে বানারীপাড়ার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের অধ্যাপক আলহাজ্ব মোঃ আব্দুল কাইয়ুম আকন লিখিত আবেদন করেছেন। এতে অভিযোগ করা হয় বানারীপাড়া ইউনিয়ন ভূমি উপ- সহকারী কর্মকর্তা (তহশিলদার) মুহাম্মদ ওবায়দুর রহমান পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অধ্যাপক মোঃ আব্দুল কাইয়ুম আকনদের পৈত্রিক মালিকানাধীন সম্পত্তি ওয়ারিশদের নামে তিনটি নামজারির জন্য ৭৫ হাজার এবং পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা একই কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেনগংদের ৫/২০২৩-২৪ (১৫০ ধারা) নং মিস কেসের প্রতিবেদনের জন্য তার কাছ থেকে ২৫ হাজার টাকা দুইজনের কাছ থেকে একসঙ্গে এক হাজার টাকার নোটের মোট এক লাখ টাকা ঘুষ নেন। গত বছরের ২৮ ডিসেম্বর বিকাল ৩টার সময় অফিসে বসে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমান ওই এক লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সেখানে থাকা পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আকবর হোসেন দেখেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
পরে ওই দুই. কলেজ শিক্ষক জানতে পারেন নামজারির জন্য সরকারি ফি মাত্র ১১৭০ টাকা এবং মিসকেসের জন্য সরকারি কোন খরচ নেই। ফলে তারা ঘুষের ওই টাকা ফেরত পেতে এবং ঘুষ নেওয়ার অপরাধে বানারীপাড়া ইউনিয়ন ভূমি উপ- সহকারী কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে জেলা প্রশাসকের কাছে এ লিখিত অভিযোগ করেন। এছাড়াও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমানের বিরুদ্ধে বানারীপাড়ার সন্ধ্যা নদীর চরসহ বহু সরকারি খাস সম্পত্তি লাখ লাখ টাকার বিনিময়ে ব্যক্তিমালিকানায় রেকর্ড করে দিয়ে দাখিলা দেওয়ার অভিযোগ রয়েছে। তার ঘুষ বানিজ্যের বিষয়টি ওপেন সিক্রেট। ভূক্তভোগীসহ এলাকার মানুষের মুখে মুখে তার ঘুষ নেওয়ার বিষয় আলোচিত হচ্ছে। তার কার্যালয়টি কার্যত জনহয়রাণি ও অনিয়ম- দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে।
বানারীপাড়া নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওশীন নূসরাত বলেন,জেলা প্রশাসক মহোদয় লিখিত ওই অভিযোগের কপি তার কাছে পাঠালে তিনি এ বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। মুঠোফোনে সাড়া না দেওয়ায় এ বিষয়ে বরিশাল জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি
এ ব্যপারে অভিযুক্ত বানারীপাড়া ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমান বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা