• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
Headline
বরিশালে নারী-পুরুষসহ আটজন রোগীর দালাল আটক বানারীপাড়ায় সাবেক যুবদল নেতাসহ সাজাপ্রাপ্ত দুই ফেরারী আসামী গ্রেপ্তার বরিশাল সদর ও শেবাচিমসহ চার হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: আগস্টে শিশু হাসপাতাল চালুর ঘোষণা বরিশালে ঋণের দায়ে জর্জরিত হয়ে ব্যবসায়ীর আত্মহত্যা বরিশালে যুবলীগ নেতার ওপর হামলা নাগেশরীতে কাপড়ে নকশা ও বুটিকের কাজ করে সাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন নারীরা ওসি হাফিজুর রহমানের নেতৃত্বে মিরপুরে জোরালো অভিযান, আতঙ্কে অপরাধীরা পুনাক সমাজের বিভিন্ন পর্যায়ে অবদান রাখছে : ডা. জুবাইদা রহমান বহিষ্কারাদেশ প্রত্যাহার: বাইশারী ইউনিয়ন যুবদলের ডালিম ও রফিককে ঘিরে নেতা-কর্মীদের মাঝে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবাঞ্চিত ঘোষণা করে কমপ্লিট শাটডাউন

বরিশালে ঋণের দায়ে জর্জরিত হয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

Reporter Name / ৮ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

রাহাদ সুমন,
বরিশাল প্রতিবেদক :

ব্যবসায় লোকসানের কারণে ঋণের দায়ে জর্জরিত হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বরিশালের গৌরনদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রাজলক্ষ্মী মোমবাতি কেমিক্যালের মালিক মানিক চক্রবর্তী (৪৬)।

সোমবার সন্ধ্যা সাতটার দিকে পরিবারের সবার অজান্তে বসত ঘরের পাশের একটি আম গাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেছেন। নিহত মানিক চক্রবর্তী শাওড়া গ্রামের মৃত জীবন কৃষ্ণ চক্রবর্তীর ছেলে।

স্থানীয় ও মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, মানিক চক্রবর্তী দীর্ঘদিন থেকে রাজলক্ষ্মী মোমবাতি কেমিক্যাল নামের একটি কোম্পানী পরিচালনা করে আসছিলেন। সাম্প্রতিব সময়ে ব্যবসায়ীক লোকসানের কারণে তিনি (মানিক) বিপুল পরিমান টাকা ঋণগ্রস্থ হয়ে পরেন। পাওনাদারদের চাপের কারণে তিনি (মানিক) গত কয়েকদিন ধরে মানসিকভাবে ভেঙ্গে পড়েন।

সূত্রে আরও জানা গেছে, সোমবার সন্ধ্যা সাতটার দিকে পরিবারের সবার অজান্তে বসত ঘরের পাশের একটি আম গাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে মানিক চক্রবর্তী আত্মহত্যা করেন। মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা