বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
Title :
সাঘাটায় জাপার দুর্গে বড় ধস ৫ শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগ দিলেন ‘হেভিওয়েট’ নেতা আতাউর রহমান বানারীপাড়ায় ধানের শীষের সমর্থনে বিএনপি নেতা সাইফুল ইসলাম রকির ব্যাপক প্রচারণা আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে বর্ণাঢ্য গণমিছিল ও পথসভায় জনসমর্থনের দৃশ্যমান বহিঃপ্রকাশ চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে ০২টি বিদেশী পিস্তল, ০৪ টি ম্যাগজিন ও গুলি ৩ রাউন্ড জব্দ ভূরুঙ্গামারীতে জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল রাজশাহীতে র‍্যাবের সাঁড়াশি অভিযান ২৪টি ককটেল ও বিপুল অস্ত্র উদ্ধার নোয়াখালী-৫ আসনে জামায়াত প্রার্থীর শেষ মুহূর্তের প্রচারণা কোটচাঁদপুর ইমাম পরিষদের নেতৃত্বে হাফেজ নুরুন্নবী ও মুফতি খালিদ! স্বাস্থ্য–শিক্ষার উন্নয়ন ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি—মনজুরুল ইসলাম দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ

বানারীপাড়ায় বিএনপি নেতার বাড়িতে সেনা অভিযান: পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার

  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭ Time View

রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ায় সেনাবাহিনীর অভিযানে ফিরোজ সরদার নামের এক বিএনপি নেতার বাসা থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। তিনি বানারীপাড়া উপজেলা বিএনপির সদস্য ও উপজেলার বাইশারী ইউনিয়ন শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি। সেনাবাহিনীর ব্রিফিং থেকে জানা গেছে, সোমবার ( ৯ ফেব্রুয়ারী) সকাল ১১টায় বানারীপাড়া আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট মাহফুজুর রহমানের নেতৃত্বে উপজেলার বাইশারী ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে ফিরোজ সরদারের বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় পিস্তল, দুটি রামদা, একটি চাকু,একটি মটর সাইকেল ও মাদক সেবনের কিছু সামগ্রী উদ্ধার করা হয়। এ সময় বিএনপি নেতা ফিরোজ সরদার বাড়িতে না থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এছাড়াও তারা একই ইউনিয়নের দত্তপাড়ার আদর্শ গ্রাম ,বৌসেরহাট ও বাইশারীতে অভিযান পরিচালনা করে একটি হাতুড়ি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করেন। এ বিষয়ে বানারীপাড়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo