শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

বরিশাল-২ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাসদ প্রার্থী

  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৫ Time View

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি;

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (উজিরপুর ও বানারীপাড়া) আসনের বাংলাদেশ জাসদ মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত ‘মোটরগাড়ি’ মার্কার প্রার্থী আবুল কালাম আজাদ বাদল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

চিকিৎসকের পরামর্শে তিনি তার সকল নির্বাচনী কার্যক্রম স্থগিত করেছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উজিরপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রার্থীর পক্ষে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষনা দিয়েছেন মোটরগাড়ি মার্কার উজিরপুর উপজেলার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. করিম খান।

তিনি বলেন, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তাদের প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ, ব্যানার টানানো, গণসংযোগ, উঠান বৈঠকসহ বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসছিলাম।

উজিরপুর ও বানারীপাড়া দুই উপজেলাতেই দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। তিনি আরও বলেন, আমাদের প্রার্থী আবুল কালাম আজাদ বাদল দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগলেও দলের আহবানে ও জনগণের প্রত্যাশার কথা বিবেচনা করে মাঠে সক্রিয় ছিলেন। তবে গত ৪ ফেব্রুয়ারি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে (বাদল) সম্পূর্ণ বেড রেস্টে থাকার পরামর্শ দিয়েছেন। বর্তমান শারীরিক অবস্থায় নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব না হওয়ায় অনিচ্ছাসত্ত্বেও আমাদের প্রার্থী আবুল কালাম আজাদ বাদল প্রচারণা বন্ধের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

সংবাদ সম্মেলনে তিনি (মো. করিম খান) প্রার্থীর পক্ষ থেকে দলীয় নেতাকর্মী, সমর্থক, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর কাছে দুঃখ প্রকাশ করে বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ, ১৯৯০ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ গঠনই আমাদের প্রার্থীর লক্ষ্য। সেই আদর্শে বিশ্বাসী প্রার্থীদের পক্ষেই আমাদের প্রার্থী আবুল কালাম আজাদ বাদল সকলকে ভোট দেয়ার আহবান করেছেন।

সংবাদ সম্মেলনের ব্যাপারে বরিশাল-২ (উজিরপুর ও বানারীপাড়া) আসনের বাংলাদেশ জাসদ মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত ‘মোটরগাড়ি’ মার্কার প্রার্থী উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার পরামর্শেই এ সংবাদ সম্মেলন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo