শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
Title :
টঙ্গীতে বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল এস-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাসরিন হকের মৃত্যুতে বরিশাল-২ আসনের সাবেক এমপি মনি’র শোক বানারীপাড়ায় উদয়কাঠীতে বিএনপি প্রার্থী সান্টুর সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি একই পরিবারে চারজন আত্মহত বরগুনা বেতাগী উপজেলার কাজিরাবাদী ইউনিয়নের মাদক সম্রাট আনসারের তাণ্ডবে অতিষ্ঠ এলাকাবাসী। দীর্ঘদিন পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি অবশেষে গ্রেফতার ৫ রূপনগর থানা বানারীপাড়ায় দেড় বছর পরে কবর থেকে শহিদ তাহিদুলের মর’দেহ উত্তোলন বানারীপাড়ায় গণভোট সচেতনতায় সুজনের পথনাট্য প্রদর্শনী বানারীপাড়ায় বিএনপির সহ-সভাপতি মাহাবুব মাষ্টারের পদত্যাগ বানারীপাড়ায় পৌর কৃষকদলের আহবায়ক আঃ গাফ্ফারের পদত্যাগ

বানারীপাড়ায় উদয়কাঠীতে বিএনপি প্রার্থী সান্টুর সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩ Time View

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে বিএনপির প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর ধানের শীষ প্রতিকের সমর্থনে বানারীপাড়া উপজেলার উদয়কাঠীতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) বাদ মাগরিব উপজেলার উদয়কাঠী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বড়াল বাড়িতে
এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত
জনাকীর্ণ এ উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহ্ আলম মিঞা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রকি,সহ-সাংগঠনিক সম্পাদক জামাল রেজা, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গির হোসেন,
তথ্য ও গবেষণা সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ। এছাড়াও উদয়কাঠী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত করিমসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন। বক্তারা এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের সুখী সমৃদ্ধশালী ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য দানবীর সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুকে বিজয়ী করার উদাত্ত আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo