বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
Title :
সাঘাটায় জাপার দুর্গে বড় ধস ৫ শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগ দিলেন ‘হেভিওয়েট’ নেতা আতাউর রহমান বানারীপাড়ায় ধানের শীষের সমর্থনে বিএনপি নেতা সাইফুল ইসলাম রকির ব্যাপক প্রচারণা আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে বর্ণাঢ্য গণমিছিল ও পথসভায় জনসমর্থনের দৃশ্যমান বহিঃপ্রকাশ চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে ০২টি বিদেশী পিস্তল, ০৪ টি ম্যাগজিন ও গুলি ৩ রাউন্ড জব্দ ভূরুঙ্গামারীতে জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল রাজশাহীতে র‍্যাবের সাঁড়াশি অভিযান ২৪টি ককটেল ও বিপুল অস্ত্র উদ্ধার নোয়াখালী-৫ আসনে জামায়াত প্রার্থীর শেষ মুহূর্তের প্রচারণা কোটচাঁদপুর ইমাম পরিষদের নেতৃত্বে হাফেজ নুরুন্নবী ও মুফতি খালিদ! স্বাস্থ্য–শিক্ষার উন্নয়ন ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি—মনজুরুল ইসলাম দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে ০২টি বিদেশী পিস্তল, ০৪ টি ম্যাগজিন ও গুলি ৩ রাউন্ড জব্দ

  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬ Time View

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সীমান্ত দিয়ে অবৈধভাবে অস্ত্র, গোলাবারুদ ও চোরাচালান প্রতিরোধে তৎপরতা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীন মাসুদপুর বিওপির টহলদলের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ জব্দের বিষয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিজিবির মহাপরিচালকের নির্দেশনায় সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে মাসুদপুর বিওপির একটি চৌকস টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত ওই অভিযানে ০২টি বিদেশি পিস্তল, ০৪টি ম্যাগজিন ও ০৩ রাউন্ড গুলি জব্দ করা হয়। তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে সারা দেশে বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক ৩৪টি পিস্তল, ০২টি রাইফেল, ৩৮টি ম্যাগজিন, ৬৪৫ রাউন্ড গুলি, ০২টি মর্টার শেল, ০১টি ককটেল, ০৪টি হ্যান্ড গ্রেনেড, ২০ কেজি গান পাউডারসহ মোট ৫৪টি বিভিন্ন ধরনের অস্ত্র জব্দ করা হয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃক ০১ জন আসামিসহ ৯.৩ কেজি বিস্ফোরক, ০৬টি বিদেশি পিস্তল, ১৩টি ম্যাগজিন ও ২৯ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দুষ্কৃতকারীরা যাতে বাংলাদেশের অভ্যন্তরে বড় ধরনের নাশকতার পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান রোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণসহ সব ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

অপরাধ দমনে রূপনগর থানার জিরো টলারেন্স, একদিনে গ্রেপ্তার ছয় সুমন খান : রাজধানীর রূপনগর এলাকায় মাদক ও নানা অপরাধ দমনে পুলিশের চলমান জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে বিশেষ অভিযানে বড় সাফল্য এসেছে। রূপনগর থানার অফিসার ইনচার্জ মনজুরুল হাসান মাসুদ,এর নেতৃত্বে পরিচালিত অভিযানে গাঁজা ও দেশীয় অস্ত্রসহ হাতেনাতে দুইজনসহ নিয়মিত মামলা, তদন্তাধীন মামলা ও জিআর ওয়ারেন্টভুক্ত আসামী মিলিয়ে মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পুলিশ সূত্র জানায়, গতকাল ২১ জানুয়ারি ২০২৬ খ্রিঃ তারিখে রূপনগর থানা পুলিশের একাধিক টিম সমন্বিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বহন ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে হাতেনাতে গ্রেপ্তার করা হয় ,ফজলে রাব্বী নয়ন (২০) ও মোঃ সজিব প্রধান (২৭)–কে।এ ঘটনায় রূপনগর থানার মামলা নং-০৬, তারিখ-২১/০১/২০২৬, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ধারা-৩৬(১) সারনি ১৯(ক) অনুযায়ী মামলা রুজু করে উদ্ধারকৃত আলামতসহ তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।অভিযানকালে একই দিনে ওসির নির্দেশনায় নিয়মিত ও তদন্তাধীন মামলায় আরও চারজন আসামীকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন মোঃ শরিফুল ইসলাম রনি (২৫) নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেপ্তার (এফআইআর নং-৪, তারিখ-২০/০১/২০২৬)মোঃ মাহবুব হাসান বাবু (৪৩) প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় গ্রেপ্তার (এফআইআরনং-৫,তারিখ-২১/০১/২০২৬; ধারা-৪০৬/৪২০, দণ্ডবিধি ১৮৬০) মোঃ সুমন (৩৮) তদন্তাধীন চুরি মামলার আসামী(এফআইআর নং-০৫, তারিখ-১৬/০৯/২০২৫; ধারা-৩৭৯, দণ্ডবিধি ১৮৬০)এছাড়া দীর্ঘদিন পলাতক থাকা জিআর ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ নুর ইসলাম নুর গণকে (প্রসেস নং-২৯০/২৬) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সকল আসামীকে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ওসির কড়া বার্তা রূপনগর থানার অফিসার ইনচার্জ মনজুরুল হাসান মাসুদ বলেন ,রূপনগর থানা এলাকাকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত রাখতে আমাদের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, সাধারণ জনগণের সহযোগিতায় পুলিশ এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। যতদিন আমি এই থানায় আছি এখানে কোন মাদক ইভটিজিং, কিংবা কোন ধরনের ছিনতাই ডাকাতি, মব সৃষ্টিকারী আমি কোন পক্ষ নিব না কোন এদেরকে প্রতিহত করার জন্য আমি চেষ্টা থাকব ইনশাআল্লাহ।

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo