বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
Title :
নাগেশ্বরীর নাওডাঙ্গা বিলের উপর ব্রিজটির বেহাল দশা, দেখার যেন কেউ নাই ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সজীব আহমেদ রানার তীব্র প্রতিবাদ নববর্ষের মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃঢ় বার্তা—“জুলাই সনদ বাস্তবায়ন হবেই” আশুলিয়া থেকে ডাকাতি হওয়া বিপুল পরিমান চাল ও ট্রাক উদ্ধার সহ গ্রেফতার (০১) এক। বিআরটিএতে দুর্নীতির ছক উন্মোচন: আলোচনায় দুই কর্মকর্তা রুহুল আমীন ও সালে আহমেদ উজিরপুরে নিষিদ্ধ ‘শাপলা পাতা’ মাছ বিক্রি গৌরনদীতে প্রকাশ্যে পরিবেশ দূষণ, দেখার যেন কেউ নেই বানারীপাড়ায় নদীতে ভাসছিলো স্কুল শিক্ষার্থীর লাশ ছিনতাইকারীদের কবলে বিক্রয় প্রতিনিধি, সর্বস্ব লুট পুলিশ থেকে বাঁচতে ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

অপরাধ দমনে রূপনগর থানার জিরো টলারেন্স, একদিনে গ্রেপ্তার ছয় সুমন খান : রাজধানীর রূপনগর এলাকায় মাদক ও নানা অপরাধ দমনে পুলিশের চলমান জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে বিশেষ অভিযানে বড় সাফল্য এসেছে। রূপনগর থানার অফিসার ইনচার্জ মনজুরুল হাসান মাসুদ,এর নেতৃত্বে পরিচালিত অভিযানে গাঁজা ও দেশীয় অস্ত্রসহ হাতেনাতে দুইজনসহ নিয়মিত মামলা, তদন্তাধীন মামলা ও জিআর ওয়ারেন্টভুক্ত আসামী মিলিয়ে মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পুলিশ সূত্র জানায়, গতকাল ২১ জানুয়ারি ২০২৬ খ্রিঃ তারিখে রূপনগর থানা পুলিশের একাধিক টিম সমন্বিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বহন ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে হাতেনাতে গ্রেপ্তার করা হয় ,ফজলে রাব্বী নয়ন (২০) ও মোঃ সজিব প্রধান (২৭)–কে।এ ঘটনায় রূপনগর থানার মামলা নং-০৬, তারিখ-২১/০১/২০২৬, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ধারা-৩৬(১) সারনি ১৯(ক) অনুযায়ী মামলা রুজু করে উদ্ধারকৃত আলামতসহ তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।অভিযানকালে একই দিনে ওসির নির্দেশনায় নিয়মিত ও তদন্তাধীন মামলায় আরও চারজন আসামীকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন মোঃ শরিফুল ইসলাম রনি (২৫) নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেপ্তার (এফআইআর নং-৪, তারিখ-২০/০১/২০২৬)মোঃ মাহবুব হাসান বাবু (৪৩) প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় গ্রেপ্তার (এফআইআরনং-৫,তারিখ-২১/০১/২০২৬; ধারা-৪০৬/৪২০, দণ্ডবিধি ১৮৬০) মোঃ সুমন (৩৮) তদন্তাধীন চুরি মামলার আসামী(এফআইআর নং-০৫, তারিখ-১৬/০৯/২০২৫; ধারা-৩৭৯, দণ্ডবিধি ১৮৬০)এছাড়া দীর্ঘদিন পলাতক থাকা জিআর ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ নুর ইসলাম নুর গণকে (প্রসেস নং-২৯০/২৬) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সকল আসামীকে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ওসির কড়া বার্তা রূপনগর থানার অফিসার ইনচার্জ মনজুরুল হাসান মাসুদ বলেন ,রূপনগর থানা এলাকাকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত রাখতে আমাদের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, সাধারণ জনগণের সহযোগিতায় পুলিশ এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। যতদিন আমি এই থানায় আছি এখানে কোন মাদক ইভটিজিং, কিংবা কোন ধরনের ছিনতাই ডাকাতি, মব সৃষ্টিকারী আমি কোন পক্ষ নিব না কোন এদেরকে প্রতিহত করার জন্য আমি চেষ্টা থাকব ইনশাআল্লাহ।

  • Update Time : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ১৪৭ Time View

সুমন খান :

রাজধানীর রূপনগর এলাকায় মাদক ও নানা অপরাধ দমনে পুলিশের চলমান জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে বিশেষ অভিযানে বড় সাফল্য এসেছে। রূপনগর থানার অফিসার ইনচার্জ মনজুরুল হাসান মাসুদ,এর নেতৃত্বে পরিচালিত অভিযানে গাঁজা ও দেশীয় অস্ত্রসহ হাতেনাতে দুইজনসহ নিয়মিত মামলা, তদন্তাধীন মামলা ও জিআর ওয়ারেন্টভুক্ত আসামী মিলিয়ে মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্র জানায়, গতকাল ২১ জানুয়ারি ২০২৬ খ্রিঃ তারিখে রূপনগর থানা পুলিশের একাধিক টিম সমন্বিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বহন ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে হাতেনাতে গ্রেপ্তার করা হয় ,ফজলে রাব্বী নয়ন (২০) ও মোঃ সজিব প্রধান (২৭)–কে।এ ঘটনায় রূপনগর থানার মামলা নং-০৬, তারিখ-২১/০১/২০২৬, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ধারা-৩৬(১) সারনি ১৯(ক) অনুযায়ী মামলা রুজু করে উদ্ধারকৃত আলামতসহ তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।অভিযানকালে একই দিনে ওসির নির্দেশনায় নিয়মিত ও তদন্তাধীন মামলায় আরও চারজন আসামীকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন মোঃ শরিফুল ইসলাম রনি (২৫) নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেপ্তার (এফআইআর নং-৪, তারিখ-২০/০১/২০২৬)মোঃ মাহবুব হাসান বাবু (৪৩) প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় গ্রেপ্তার
(এফআইআরনং-৫,তারিখ-২১/০১/২০২৬; ধারা-৪০৬/৪২০, দণ্ডবিধি ১৮৬০)মোঃ সুমন (৩৮) তদন্তাধীন চুরি মামলার আসামী(এফআইআর নং-০৫, তারিখ-১৬/০৯/২০২৫; ধারা-৩৭৯, দণ্ডবিধি ১৮৬০)এছাড়া দীর্ঘদিন পলাতক থাকা জিআর ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ নুর ইসলাম নুর গণকে (প্রসেস নং-২৯০/২৬) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সকল আসামীকে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।ওসির কড়া বার্তা রূপনগর থানার অফিসার ইনচার্জ মনজুরুল হাসান মাসুদ বলেন ,রূপনগর থানা এলাকাকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত রাখতে আমাদের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।তিনি আরও বলেন, সাধারণ জনগণের সহযোগিতায় পুলিশ এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। যতদিন আমি এই থানায় আছি এখানে কোন মাদক ইভটিজিং, কিংবা কোন ধরনের ছিনতাই ডাকাতি, মব সৃষ্টিকারী আমি কোন পক্ষ নিব না কোন এদেরকে প্রতিহত করার জন্য আমি চেষ্টা থাকব ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo