বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
Title :
সাঘাটায় জাপার দুর্গে বড় ধস ৫ শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগ দিলেন ‘হেভিওয়েট’ নেতা আতাউর রহমান বানারীপাড়ায় ধানের শীষের সমর্থনে বিএনপি নেতা সাইফুল ইসলাম রকির ব্যাপক প্রচারণা আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে বর্ণাঢ্য গণমিছিল ও পথসভায় জনসমর্থনের দৃশ্যমান বহিঃপ্রকাশ চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে ০২টি বিদেশী পিস্তল, ০৪ টি ম্যাগজিন ও গুলি ৩ রাউন্ড জব্দ ভূরুঙ্গামারীতে জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল রাজশাহীতে র‍্যাবের সাঁড়াশি অভিযান ২৪টি ককটেল ও বিপুল অস্ত্র উদ্ধার নোয়াখালী-৫ আসনে জামায়াত প্রার্থীর শেষ মুহূর্তের প্রচারণা কোটচাঁদপুর ইমাম পরিষদের নেতৃত্বে হাফেজ নুরুন্নবী ও মুফতি খালিদ! স্বাস্থ্য–শিক্ষার উন্নয়ন ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি—মনজুরুল ইসলাম দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ

বানারীপাড়ায় সেনা অভিযানে ৬ জুয়ারী আটক

  • Update Time : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬ Time View

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ায় সেনাবাহিনীর অভিযানে ৬ জুয়ারীকে আটক করা হয়েছে।
উপজেলার বিশারকান্দি ইউনিয়নের উমারেরপাড় গ্রাম থেকে জুয়া খেলার সময় তাদের আটক করা।
জানা গেছে, বৃহস্পতিবার ( ৫ ফেব্রুয়ারী) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে লেফটেন্যান্ট মোঃ মাহফুজুর রহমান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার করিমুল হাসানের নেতৃত্ব বানারীপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন ৭ পদাতিক ডিভিশনের ৬ পদাতিক ব্রিগেডের অন্তর্গত ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি দল অভিযানটি পরিচালনা করেন।
আটককৃতরা হলেন উপজেলার
বিশারকান্দি ইউনিয়নের উমারেরপাড় গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের এনামুল হক (৬২), ৮ নম্বর ওয়ার্ডের মাসুম রানা (৩০), নজরুল ইসলাম (৪০) ও ছালাম হাওলাদার (৪৫), ইলুহার ইউনিয়নের
মলুহার গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমান (৫৯) এবং মেহেদী হাসান (৩৯)। এসময় ঘটনাস্থল থেকে ৬টি মোবাইল ফোন, নগদ ১০ হাজার ৫২৭ টাকা এবং জুয়া খেলার অন্যান্য উপকরণ জব্দ করা হয়। আটককৃতদের পরে

বানারীপাড়া থানায় হস্তান্তর ও এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo