বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
Title :
চট্টগ্রাম-১২ পটিয়া’র নবনির্বাচিত এমপি এনামুল হক এনাম’কে অভিনন্দন ঠাকুরগাঁও -২ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেন আব্দুস সালাম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর দায়িত্ব পেলেন সরদার সাখাওয়াত হোসেন বকুল বিপুল ভোটে জয়লাভ: এস এম জাহাঙ্গীর হোসেনকে দৈনিক জনজাগরণ পত্রিকার ফুলেল শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীর সমন্বয়ে নতুন মন্ত্রিপরিষদ গঠিত হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি জীবনের , প্রশাসনের ভূমিকা কোথায়? রাজনীতিতে নতুন দিগন্ত: সংসদ ভবনে শপথ নিলেন তারেক রহমান ও দলীয় এমপিরা টার্গেটভিত্তিক অভিযানে সাফল্য: রূপনগরে ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন ধরা মুক্তাগাছা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত আগামী ১৮ই ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী,পালন করবে নাগেশ্বরী উপজেলা তাঁতীদল

দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা

  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১ Time View

মোঃ শহিদুল ইসলাম 
বিশেষ প্রতিনিধিঃ 

বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায়ের অবসান ঘটল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে। তিনি ছিলেন এদেশের গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক, ভোটাধিকার, জাতীয় সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্রের প্রশ্নে আপসহীন সংগ্রামের অগ্রসেনানী। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, সাংবিধানিক শাসনব্যবস্থা সুদৃঢ়করণ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় বলিষ্ঠ ও দৃঢ় নেতৃত্ব দিয়েছেন।

তিনি শুধু একটি রাজনৈতিক দলের নেত্রীই ছিলেন না; বরং বাংলাদেশের ইতিহাসে সংকটকালে দৃঢ়চিত্ত নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত। তাঁর প্রজ্ঞা, সাহস ও রাজনৈতিক দূরদর্শিতা জাতিকে বহু কঠিন সময় অতিক্রম করতে সহায়তা করেছে। তাঁর ইন্তেকালে দেশ একজন অভিজ্ঞ রাষ্ট্রনায়ক, গণতন্ত্রের এক আপসহীন কণ্ঠস্বর এবং জাতির এক অভিভাবককে হারাল।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর শাহাদাতের পর এক চরম রাজনৈতিক সংকটময় পরিবেশে তিনি নেতৃত্বের গুরুদায়িত্ব গ্রহণ করেন। প্রতিকূলতা ও
দমন-পীড়নের মধ্যেও তিনি জনগণকে ঐক্যবদ্ধ করেন এবং বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐতিহাসিক ভূমিকা পালন করেন। তাঁর অবদান বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় চিরস্মরণীয় হয়ে থাকবে।

তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং দোয়া করছি—আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। শোকসন্তপ্ত পরিবার-পরিজন, দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।

এই শোকাবহ মুহূর্তে দেশের সকল রাজনৈতিক দল ও সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান—সংযম, ধৈর্য ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে জাতীয় ঐক্য অটুট রাখুন। মহান আল্লাহ আমাদের প্রিয় নেত্রীর বিদেহী আত্মাকে শান্তি দান করুন। আমিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo