বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
Title :
উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন সড়কে শৃঙ্খলা ফেরাতে মিরপুরে ট্রাফিকের বড় অভিযান, ৩০ মামলা ভাঙ্গুড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও উদ্বোধন

টার্গেটভিত্তিক অভিযানে সাফল্য: রূপনগরে ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন ধরা

  • Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪১ Time View

সুমন খান:

রাজধানীর রূপনগর থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে রূপনগর থানা পুলিশ। অভিযানে একটি জিআর ওয়ারেন্টভুক্ত আসামিসহ পৃথক পৃথক অপরাধে মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) রাতে অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে থানা এলাকায় টার্গেটভিত্তিক বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে প্রসেস নং-৩০১/২৬ মূলে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ সাহাবুদ্দিন সিকদারকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, একই অভিযানে ভিন্ন ভিন্ন অপরাধে আরও সাতজনকে আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন,মোঃ রহিম (৩৪), মোঃ আসলাম হাওলাদার (২৯), মোঃ হোসেন (২৬), মোঃ ইয়াছিন (২২), মোঃ আসলাম (১৯), মোঃ রবিউল (২৭) ও ইসরাত জাহান তিসা (১৮)।
তাদের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশ আইনে মামলা রুজু করা হয়েছে। পরে তাদের স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত, মিরপুর বিভাগ, ডিএমপি ঢাকায় প্রেরণ করা হয়।
থানা পুলিশের দাবি, এলাকায় চুরি, মাদক, ছিনতাই ও ওয়ারেন্টভুক্ত আসামিদের ধরতে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবেই এই বিশেষ অভিযান পরিচালিত হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। স্থানীয় বাসিন্দারাও এমন অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo