
স্টাফ রিপোর্টার:
১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এস এম জাহাঙ্গীর হোসেন-কে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে দৈনিক জনজাগরণ পত্রিকা। গতকাল এক সৌজন্য সাক্ষাতে পত্রিকার পক্ষ থেকে এ শুভেচ্ছা জানান প্রকাশক ও সম্পাদক মোঃ শিহাব উদ্দিন।এ সময় উপস্থিত ছিলেন পত্রিকার ক্রাইম রিপোর্টার সারোয়ার আলম, শাকিল আহমেদ, স্টাফ রিপোর্টার আজিজুল হক মিলন, স্টাফ রিপোর্টার সানু আক্তারসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।সাক্ষাৎকালে নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন দৈনিক জনজাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদকসহ সংশ্লিষ্ট সকল সাংবাদিকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের কাছে বাস্তব চিত্র তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, দৈনিক জনজাগরণ পত্রিকা ভবিষ্যতেও নিরপেক্ষতা বজায় রেখে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে।
এ সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ শিহাব উদ্দিন নবনির্বাচিত এমপিকে অভিনন্দন জানিয়ে বলেন, “আপনি জনগণের বিপুল সমর্থন নিয়ে নির্বাচিত হয়েছেন। আমরা আশা করি, আপনার নেতৃত্বে ঢাকা-১৮ আসন একটি মডেল আসনে পরিণত হবে এবং নাগরিক সেবা, অবকাঠামো উন্নয়ন ও সুশাসনের ক্ষেত্রে একটি দৃষ্টান্ত স্থাপন করবে।”
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকাবাসীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমনটাই প্রত্যাশা করে গণমাধ্যমকর্মীরা।
সৌজন্য সাক্ষাৎ শেষে উভয় পক্ষই গণতান্ত্রিক মূল্যবোধ, উন্নয়ন ও জনকল্যাণে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply