বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
Title :
চট্টগ্রাম-১২ পটিয়া’র নবনির্বাচিত এমপি এনামুল হক এনাম’কে অভিনন্দন ঠাকুরগাঁও -২ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেন আব্দুস সালাম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর দায়িত্ব পেলেন সরদার সাখাওয়াত হোসেন বকুল বিপুল ভোটে জয়লাভ: এস এম জাহাঙ্গীর হোসেনকে দৈনিক জনজাগরণ পত্রিকার ফুলেল শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীর সমন্বয়ে নতুন মন্ত্রিপরিষদ গঠিত হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি জীবনের , প্রশাসনের ভূমিকা কোথায়? রাজনীতিতে নতুন দিগন্ত: সংসদ ভবনে শপথ নিলেন তারেক রহমান ও দলীয় এমপিরা টার্গেটভিত্তিক অভিযানে সাফল্য: রূপনগরে ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন ধরা মুক্তাগাছা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত আগামী ১৮ই ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী,পালন করবে নাগেশ্বরী উপজেলা তাঁতীদল

ঠাকুরগাঁও -২ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেন আব্দুস সালাম

  • Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩ Time View

স্টাফ রিপোর্টার:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড্যাব এর সাবেক মহাসচিব অধ্যাপক ডা. আব্দুস সালাম ১ লাখ ২১ হাজার ১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছিলেন।

নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপির নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। তবে তাঁরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।

মঙ্গলবার বেলা পৌনে ১১টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানো হয়। শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

শপথ গ্রহণ শেষে ঠাকুরগাঁও -২ আসনের এমপি আব্দুস সালাম বলেন, আমার আসনটি কৃষি উন্নয়ন এলাকা, এখানে কৃষকরা অভাবে দিন কাটান। আমি তাদের উন্নয়নের কাজ করবো। এবং রাস্তাঘাট, শিক্ষা ও চিকিৎসা সহ সকল বিষয় গুরুত্বসহকারে দেখবো। মানুষ ভালোবেসে আমাকে সংসদে বসার সুযোগ করে দিয়েছে। তাই আমার আসনের সকল মানুষের সুখে দুখে পাশে থাকার চেষ্টা করবো।

মন্ত্রী হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি ইচ্ছে প্রকাশ করে বলেন, যেহেতু এমপি হয়েছি। তাই আমার স্বাস্থ্যমন্ত্রী হওয়ার ইচ্ছে ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo