
বিশেষ প্রতিনিধি :
রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ — হাইকোর্টের বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ পুরো রমজান মাসজুড়ে দেশের সব সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।
আদেশটি কার্যকর হবে ১৮ ফেব্রুয়ারি থেকে।
এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল ৫ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে আইনি নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়.- বাংলাদেশের প্রায় ৯৮ শতাংশ নাগরিক মুসলমান।- স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা প্রথা, আইন ও নীতি।
সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী, আইন ছাড়া কিছুই করা যাবে না। অনুচ্ছেদ ১৫২(১) অনুযায়ী, প্রথা ও রীতিও আইনের অংশ।
রমজান মাসে স্কুল খোলা রাখা অসাংবিধানিক।
শিশু-কিশোররা ক্লান্ত হয়ে রোজা রাখতে কষ্ট পায়, যা ধর্মীয় আচার পালনে বাধা সৃষ্টি করে।স্কুল খোলা থাকলে শহরে তীব্র যানজট ও জনদুর্ভোগ বাড়ে।
নোটিশের জবাব না পাওয়ায় আইনজীবী হাইকোর্টে রিট দায়ের করেন। আদালত শুনানি শেষে স্কুল বন্ধ রাখার নির্দেশ দেয়।
Leave a Reply