বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
Title :
সাঘাটায় জাপার দুর্গে বড় ধস ৫ শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগ দিলেন ‘হেভিওয়েট’ নেতা আতাউর রহমান বানারীপাড়ায় ধানের শীষের সমর্থনে বিএনপি নেতা সাইফুল ইসলাম রকির ব্যাপক প্রচারণা আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে বর্ণাঢ্য গণমিছিল ও পথসভায় জনসমর্থনের দৃশ্যমান বহিঃপ্রকাশ চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে ০২টি বিদেশী পিস্তল, ০৪ টি ম্যাগজিন ও গুলি ৩ রাউন্ড জব্দ ভূরুঙ্গামারীতে জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল রাজশাহীতে র‍্যাবের সাঁড়াশি অভিযান ২৪টি ককটেল ও বিপুল অস্ত্র উদ্ধার নোয়াখালী-৫ আসনে জামায়াত প্রার্থীর শেষ মুহূর্তের প্রচারণা কোটচাঁদপুর ইমাম পরিষদের নেতৃত্বে হাফেজ নুরুন্নবী ও মুফতি খালিদ! স্বাস্থ্য–শিক্ষার উন্নয়ন ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি—মনজুরুল ইসলাম দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ

নাসরিন হকের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২১ Time View

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি:

বরিশালের
বানারীপাড়া-স্বরূপকাঠী আসনের সাবেক সংসদ সদস্য ও হুইপ প্রয়াত সৈয়দ শহিদুল হক জামালের সহধর্মীনি নাসরিন হকের (৭৬) রুহের মাগফেরাত কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারী) বাদ আসর ঢাকায় ক্যান্টনমেন্টের বাসভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত এ দোয়া-মিলাদে রাজনীতিক, ব্যবসায়ী, শিক্ষক ও সাংবাদিকসহ নানা শ্রেণী পেশার হাজারো মানুষ অংশগ্রহণ করেন।প্রসঙ্গত, শুক্রবার (৩০ জানুয়ারী) দিবাগত রাত পৌনে ৪টার দিকে ঢাকায় ক্যান্টনমেন্টের বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মহিয়সী নারী নাসরিন হক ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনীসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। রোববার (১ ফেব্রুয়ারী) বাদ জোহর ঢাকায় ক্যান্টনমেন্টের আল্লাহু মসজিদে জানাজা শেষে আজিমপুর গোরস্থানে স্বামীর কবরে তাকে চির নিন্দ্রায় শায়িত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo