শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
Title :
বানারীপাড়ায় বিএনপির সহ-সভাপতি মাহাবুব মাষ্টারের পদত্যাগ বানারীপাড়ায় পৌর কৃষকদলের আহবায়ক আঃ গাফ্ফারের পদত্যাগ বানারীপাড়ায় রাজনীতিতে নয়া মেরুকরন বানারীপাড়ায় হত্যা প্রচেষ্টার পাল্টা ধর্ষণ চেষ্টার মামলা দিয়ে হয়রাণির অভিযোগ বানারীপাড়ায় শতাধিক নেতা-কর্মী নিয়ে বিএনপি নেতা মাহাবুব মাষ্টারের জামায়াতে যোগদান ভালো লাগা থেকে পেশাদার যাত্রা, তাজ নাহার পাখির গল্প বানারীপাড়ায় মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনা অভিযানে আটক থানা থেকে মুক্ত ঢাকা-১৮ এ ভোটের আগেই সহিংসতা, এনসিপি প্রার্থীর ওপর হামলায় আতঙ্ক … অবশেষে সংবাদ সম্মেলন উত্তরায় সাংবাদিক কল্যাণ ফোরামের উদ্যোগে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ…. মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মানবিক কর্মসূচি চেকপোস্টে ফাঁস মাদকচক্র: মিরপুরে ট্রাফিক পুলিশের অভিযানে ২২৭ পিস ইয়াবাসহ আটক ১

জাতীয দৈনিক আশ্রয় প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক বেলায়েত হোসেন টিপু ইন্তেকাল

  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ১০ Time View

জাতীয দৈনিক আশ্রয় প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক বেলায়েত হোসেন টিপু ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় দৈনিক আশ্রয় প্রতিদিন পত্রিকার ও একটি জনপ্রিয় ইংলিশ পত্রিকা দ্য প্রেস জার্নাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট আইনজীবী ও জাতীয় সংবাদপত্র পরিষদ (জেএসপি)’র সহ-সভাপতি অ্যাড. বেলায়েত হোসেন টিপু ব্রেন স্টোক করে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় দৈনিক ঢাকার আলো সম্পাদক প্রকাশক সুমন খান শুভানুধ্যায়ীগণ। এসময় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকগ্রস্থ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তার জন্ম স্থান কুমিল্লার লাকসামে তাঁর পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। দৈনিক ঢাকার আলো , সম্পাদক ও প্রকাশক সুমন খান বলেন , গণমাধ্যম মহলের অন্যতম ব্যক্তিত্ব বেলায়েত হোসেন টিপু’র ইন্তেকালে অত্যান্ত ক্ষতি হয়ে গেল। এই ব্যক্তির লেখা থেকে পাঠক বঞ্চিত হল। জানা গেছে, তিনি দীর্ঘ দিন ধরে এই জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল এবং জাতীয় দৈনিকটির নেতৃত্ব দিয়ে আসছিলেন। তার হাত ধরেই ‘আশ্রয় প্রতিদিন’ দেশের পাঠক সমাজে একটি নির্ভরযোগ্য অবস্থানে পৌঁছাতে সক্ষম হয়েছে। গত রবিবার অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকা’র ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল ভর্তি করা হয়আইসিউ’তে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জানুয়ারী শুক্রবার দিবাগত রাত ২.৩০ মিনিটে তিনি ইন্তেকাল করেন।উল্লেখ্য, ঢাকার মতিঝিল প্লাজা (ফকিরাপুল) এলাকায় তার প্রধান সম্পাদকীয় কার্যালয় থেকে পত্রিকাটি নিয়মিত প্রকাশিত হতো। কেবল সাংবাদিকতা নয়, আইন পেশাতেও তার উল্লেখযোগ্য অবদান ছিল। তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ বিবৃতি প্রদান করেছেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo