রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
Title :
রাস্তার অনিয়মের ছবি তুলতেই ক্ষিপ্ত ইউপি সদস্য, পিটিয়ে আহত সাংবাদিক বানারীপাড়ায় বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রব মৃধার ইন্তেকাল যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব প্রত্যাহার করুন : নতুনধারা বানারীপাড়ায় বাইশারী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় শামসুল আলম স্বরূপকাঠীতে সন্ধ্যা নদীর পাড়ে পড়ে ছিল মস্তকবিহীন অজ্ঞাত যুবকের লাশ বানারীপাড়ায় সিরিজ চুরির প্রতিবাদে বিক্ষুদ্ধ এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পীরগঞ্জ পৌরসভার মূল সড়কে উচ্ছেদ অভিযান ব্যর্থ, আংশিক উচ্ছেদে জনমনে প্রশ্ন বস্তির উন্নয়ন কল্পনার জগতে আবদ্ধ – ইলিয়াস হোসেন মাঝি এতিম জান্নাতীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৭১’র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা খ্যাতনামা ফুটবলার থেকে জাতীয় সংসদের স্পিকার

রাস্তার অনিয়মের ছবি তুলতেই ক্ষিপ্ত ইউপি সদস্য, পিটিয়ে আহত সাংবাদিক

  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৩ Time View

নিজস্ব প্রতিবেদক:

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইউপি সদস্যের হামলায় আব্দুস সামাদ নামে এক সাংবাদিক আহত হয়েছেন। তিনি প্রেস ফাইভের সদস্য ও উপজেলা জিয়া পরিষদের প্রচার সম্পাদক। পাশাপাশি তিনি জাতীয় দৈনিক ঘোষণা পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি হিসেবে কর্মরত।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

ঘটনাসূত্রে জানা যায়, শ্রীরামপুর ইউনিয়নের একটি রাস্তার ঢালাই ও সংস্কার কাজের তথ্য সংগ্রহ ও ছবি তুলতে গেলে জামায়াত নেতা ও ওই ওয়ার্ডের ইউপি সদস্য ফরহাদ হোসেন লিটন সাংবাদিক আব্দুস সামাদের উপর ক্ষিপ্ত হন। এ সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

এক পর্যায়ে ইউপি সদস্য লিটন ও তার ভাই সাংবাদিক আব্দুস সামাদের মোবাইলে ছবি ও ভিডিও ধারণে বাধা দেন এবং তাকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তিনি আহত হলে স্থানীয় সাংবাদিকরা তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

পাটগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল সবুজ বলেন, “শ্রীরামপুর ইউনিয়নে কাবিটা প্রকল্পের কাজে অনিয়মের ছবি ও ভিডিও ধারণের সময় ইউপি সদস্য ফরহাদ হোসেন লিটন আমাদের উপর চড়াও হন। তিনি অশ্লীল ভাষায় গালাগালি করে একপর্যায়ে সাংবাদিক আব্দুস সামাদকে মারধর করে আহত করেন। পরে পরিস্থিতি প্রতিকূল হওয়ায় আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করাই।”

আহত সাংবাদিক আব্দুস সামাদ বলেন, “রাস্তার কাজে অনিয়মের ছবি তুলতে গেলে লিটন মেম্বার এসে আমাকে ধাক্কা দেয় এবং ছবি তুলতে বাধা দেয়। এক পর্যায়ে তার ছোট ভাইসহ আমাকে বুকে ও পিঠে কিল-ঘুষি মেরে আহত করে। আমি হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত বিচার দাবি করছি।”

এ বিষয়ে ইউপি সদস্য ফরহাদ হোসেন লিটনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo