রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
Title :
রাস্তার অনিয়মের ছবি তুলতেই ক্ষিপ্ত ইউপি সদস্য, পিটিয়ে আহত সাংবাদিক বানারীপাড়ায় বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রব মৃধার ইন্তেকাল যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব প্রত্যাহার করুন : নতুনধারা বানারীপাড়ায় বাইশারী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় শামসুল আলম স্বরূপকাঠীতে সন্ধ্যা নদীর পাড়ে পড়ে ছিল মস্তকবিহীন অজ্ঞাত যুবকের লাশ বানারীপাড়ায় সিরিজ চুরির প্রতিবাদে বিক্ষুদ্ধ এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পীরগঞ্জ পৌরসভার মূল সড়কে উচ্ছেদ অভিযান ব্যর্থ, আংশিক উচ্ছেদে জনমনে প্রশ্ন বস্তির উন্নয়ন কল্পনার জগতে আবদ্ধ – ইলিয়াস হোসেন মাঝি এতিম জান্নাতীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৭১’র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা খ্যাতনামা ফুটবলার থেকে জাতীয় সংসদের স্পিকার

বানারীপাড়ায় সিরিজ চুরির প্রতিবাদে বিক্ষুদ্ধ এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১১ Time View

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ায় সাম্প্রতিক সময়ে চুরির ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে একের পর এক সিরিজ চুরির ঘটনায় জনমনে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
গত কয়েকদিনে উপজেলার পূর্ব উদয়কাঠি ও তার পার্শ্ববর্তী বাইশারীতে ডজন খানেক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এসব বাড়ি থেকে নগদ অর্থ ও স্বর্নালঙ্কারসহ বিভিন্ন মালপত্র লুটে নিয়েছে সংঘবদ্ধ চোরেরদল।
এর প্রতিবাদে বিক্ষুদ্ধ এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার (১৩ মার্চ) জুমা বাদ পূর্ব উদয়কাঠি মোহাম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে, এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল জেলা ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক মো.রাজু লস্করের নেতৃত্বে চুরি ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল শেষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মো.রাজু লস্কর, উদয়কাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আমিনুল ইসলাম জাকির মোল্লা প্রমুখ। মানববন্ধনে বৃদ্ধ ও শিশু-কিশোরসহ নানা বয়স ও শ্রেণী-পেশার কয়েকশত লোক “আমরা শান্তিতে ঘুমাতে চাই,চোর থেকে আমরা নিরাপত্তা চাই,মাদক মুক্ত এলাকা চাই,চোর মুক্ত এলাকা চাই” স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশগ্রহণ করেন। এসময় অন্যান্যের মধ্যে বরিশাল জেলা ছাত্রদলের ক্রিয়া সম্পাদক মো. রাহাতুল ইসলাম আল-আমীন,
উদয়কাঠি ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মো. ফিরোজ হোসেন, বাইশারী ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতা মো. ফোরকান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহিন আলম, স্থানীয় দুটি মসজিদের ঈমাম, মুসল্লি সহ আরো অনেক গন্যমান্য ব্যাক্তিবর্গ
উপস্থিত ছিলেন।
বক্তারা চোরের অভয়ারণ্য খ্যাত পূর্ব উদয়কাঠি ও তৎসংলগ্ন এলাকায় প্রশাসনের অভিযান পরিচালনা জোরদার করার আহ্বান জানান। অনতিবিলম্বে মাদকসেবী ও চোরদের বিরুদ্ধে এ্যাকশন দেখতে চান তারা।

সরেজমিনে খোঁজ নিয়ে জানাযায়, চোরেরা এখানে যেভাবে নিখুঁত চুরি করে তাই অনেকে তাদের এই পেশাকে নিখুঁত শিল্প হিসেবে আখ্যা দিয়েছেন। সর্বশেষ গত বুধবার ( ১১ মার্চ) দিবাগত গভীর রাতে পূর্ব উদয়কাঠী গ্রামে মো. আনোয়ার বেপারীর বাড়িতে চুরির ঘটনা ঘটে।
চোরেরা আনোয়ার বেপারির ঘরের জানালার শিক ভেঙ্গে পানির পাম্প,গ্যাস সিলিন্ডার,গ্যাসের চুলা অন্যান্য আসবাবপত্র নিয়ে সটকে পরে। এছাড়াও সম্প্রতি একই এলাকার সেনাবাহিনীতে কর্মরত মো.খাইরুল ইসলামের বাসা,সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা মাহাবুব সিকদারের বাসা,মো.নাজমুল হোসেনের বাসা, মো. জাহাঙ্গীর হোসেনের বাসা, ভ্যান চালক কালামের একমাত্র সম্বল ভ্যান গাড়ির নতুন ব্যাটারি, তার ছেলের স্বপ্ন একমাত্র বাইসাইকেল চুরি, উদয়কাঠি ইউনিয়ন বিএনপির সভাপতির নিজের ও আপন ভাই’র মালামাল চুরি, মরহুম ইয়ার উদ্দিন খলিফার দান বাক্স কেটে ও,মো.ফারুক হোসেনের বাসায় চুরি সংঘটিত হয়েছে। এছাড়াও আইউব আলী বেপারী, মো. রহিম সহ অনেকেই তাদের বিভিন্ন মালামাল খুঁইয়েছেন। এমনকি এলাকার টিউবওয়েলও চুরি হয়ে যাচ্ছে।
এসব বিষয়ে বানারীপাড়া থানায় অভিযোগ করা হলেও মালামাল উদ্ধার কিংবা চুরির সঙ্গে জড়িত কাউকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি। এলাকাবাসী জানায়, মাদক সেবনে বিপদগামী কতিপয় বখাটের কারনে এলাকায় চুরিসহ নানান অশান্তি সৃষ্টি হচ্ছে। মাদক নির্মূল করলেই সকল অপরাধ কমে যাবে বলে তারা মনে করেন। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মোঃ মজিবর রহমান বলেন,চুরির বিষয়ে যে অভিযোগগুলো পেয়েছি তার তদন্ত চলছে, কিছু মালপত্র উদ্ধার করা হয়েছে। এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo