বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
Title :
চরলাপাং গ্রামে তাণ্ডব সাখাওয়াত পায়েল কি তবে প্রশাসনের চেয়েও শক্তিশালী? লাইসেন্স পেতে ঘুষের ফাঁদ? পূর্বাচল বিআরটিএ ঘিরে চাঞ্চল্য, আলোচনায় আলী আহসান লিমন পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি নির্বাচিত নদী মেপে ঘটনাস্থল নির্নয়, অবশেষে মামলা রুজুর নির্দেশ আসামি সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী, পুলিশ কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা বরিশালে আওয়ামী লীগের দুই বারের সাবেক এমপি তালুকদার মোঃ ইউনুসের জামিন মিরপুর-১ সাব-রেজিস্ট্রি অফিসে ‘ফজর-আলম ও সবুজ’ সিন্ডিকেটের দৌরাত্ম্য…. ঘুষ-বাণিজ্যে অঢেল সম্পদ, সেবাগ্রহীতারা জিম্মি—দ্রুত তদন্তের দাবি মিরপুর ১০ ভাঙ্গা মার্কেট ফুটপাতে চাঁদাবাজদের তাণ্ডব টাকা না দিলেই মারধর-উচ্ছেদের হুমকি, থানায় লিখিত অভিযোগ তুরাগে কিশোর গ্যাংয়ের হামলা..সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকসহ ৫ জন রক্তাক্ত আটক ২ উচ্ছেদ অভিযান প্রশ্নবিদ্ধ: কয়েকদিন পরই ফের দখলে মিরপুরের ফুটপাত

বরিশালে আওয়ামী লীগের দুই বারের সাবেক এমপি তালুকদার মোঃ ইউনুসের জামিন

  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯ Time View

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি:

২০১৭ সালের হামলার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক ও দুই বারের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস।
সোমবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে বরিশালের অতিরিক্ত চিফ ম্যাট্রোপলিটন আদালতে তিনি হাজির হলে আদালতের বিচারক তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।

আসামি পক্ষের আইনজীবী কাইয়ুম খান কায়সার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৫ মে বরিশাল নগরীর অনামীলেনে হামলার অভিযোগে ২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী সময়ে বিএনপি কর্মী মো. সরোয়ার হোসেন কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল মহানগর শাখার সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর,
বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুই বারের সাবেক সাংসদ অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুসসহ ২১০ জনকে আসামি করা হয়।

মামলার পর থেকে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন বরিশাল বারের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস।

অবশেষে ওই মামলায় তিনি সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন।
প্রসঙ্গত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস ২০০৮ সালে বরিশাল-১ ( গৌরনদী-আগৈলঝাড়া) আসনে এবং ২০১৪ সালে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo