বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
Title :
চরলাপাং গ্রামে তাণ্ডব সাখাওয়াত পায়েল কি তবে প্রশাসনের চেয়েও শক্তিশালী? লাইসেন্স পেতে ঘুষের ফাঁদ? পূর্বাচল বিআরটিএ ঘিরে চাঞ্চল্য, আলোচনায় আলী আহসান লিমন পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি নির্বাচিত নদী মেপে ঘটনাস্থল নির্নয়, অবশেষে মামলা রুজুর নির্দেশ আসামি সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী, পুলিশ কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা বরিশালে আওয়ামী লীগের দুই বারের সাবেক এমপি তালুকদার মোঃ ইউনুসের জামিন মিরপুর-১ সাব-রেজিস্ট্রি অফিসে ‘ফজর-আলম ও সবুজ’ সিন্ডিকেটের দৌরাত্ম্য…. ঘুষ-বাণিজ্যে অঢেল সম্পদ, সেবাগ্রহীতারা জিম্মি—দ্রুত তদন্তের দাবি মিরপুর ১০ ভাঙ্গা মার্কেট ফুটপাতে চাঁদাবাজদের তাণ্ডব টাকা না দিলেই মারধর-উচ্ছেদের হুমকি, থানায় লিখিত অভিযোগ তুরাগে কিশোর গ্যাংয়ের হামলা..সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকসহ ৫ জন রক্তাক্ত আটক ২ উচ্ছেদ অভিযান প্রশ্নবিদ্ধ: কয়েকদিন পরই ফের দখলে মিরপুরের ফুটপাত

ক্রীড়ামোদী জনতা, প্রিয় যুবসমাজ ও বাংলাদেশের শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমিনুল হক-এর খোলা চিঠি

  • Update Time : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১ Time View

নিজস্ব সংবাদদাতা:

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

প্রথমেই মহান আল্লাহ তায়ালার দরবারে জানাই অসীম শুকরিয়া ও কৃতজ্ঞতা, যিনি সকল ক্ষমতা ও মর্যাদার একমাত্র মালিক।

যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ একটি স্বাধীন ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে দাঁড়িয়ে দেশ পুনর্নির্মাণের সুযোগ পেয়েছি, সেই মহান মুক্তিযুদ্ধ এবং ’২৪-এর জুলাই আন্দোলনের সকল শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর প্রতি গভীরভাবে কৃতজ্ঞ, যিনি আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করে পূর্ণ আস্থা রেখেছেন। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া-কে, যাদের আদর্শ ও নেতৃত্ব আমাদের পথচলার প্রেরণা হয়ে থাকবে।

আমি দৃঢ়ভাবে প্রতিশ্রুতি দিচ্ছি—শহীদদের চেতনা ও জাতীয় আদর্শ বুকে ধারণ করে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে আমি আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করব, ইনশাআল্লাহ।

যুব সমাজকে দক্ষ, শৃঙ্খলাবদ্ধ, প্রযুক্তিনির্ভর ও নৈতিকতায় বলীয়ান করে গড়ে তোলা এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক মানে উন্নীত করাই হবে আমার অঙ্গীকার। তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ, আধুনিক অবকাঠামো উন্নয়ন এবং খেলোয়াড়দের সার্বিক সুযোগ-সুবিধা নিশ্চিত করাই আমাদের প্রধান অগ্রাধিকার।

আপনারা আপনাদের চিন্তা, উপদেশ ও অভিযোগ নির্দ্বিধায় আমাকে জানাবেন, কেননা আপনাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এই লক্ষ্য অর্জন সম্ভব নয়। আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে নিয়েই দেশের যুব ও ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নের পথে এগিয়ে যেতে। খেলা ও খেলোয়াড়দের যথাযথ মূল্যায়ন এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত না হলে কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়—এ বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করব।

পাশাপাশি, সংবাদমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা আমাদের জাতীয়তাবাদী সরকারের অন্যতম অঙ্গীকার, এবং এর বাস্তব প্রতিফলন অবশ্যই দেশের যুব ও ক্রীড়াঙ্গনেও প্রতীয়মান হবে।

আমি সবার কাছে আন্তরিকভাবে দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করছি। আপনাদের সমর্থন, আস্থা ও অংশগ্রহণই হবে আমাদের শক্তি। একসঙ্গে কাজ করলেই আমরা একটি দক্ষ, মর্যাদাপূর্ণ ও আন্তর্জাতিক মানের যুব ও ক্রীড়া কাঠামো গড়ে তুলতে সক্ষম হব, ইনশাআল্লাহ।

আল্লাহ আমাদের সহায় হোন।
সবার আগে বাংলাদেশ।“

— আমিনুল হক

প্রতিমন্ত্রী
যুব ও ক্রীড়া মন্ত্রনালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo