
রাহাদ সুমন,
বরিশাল:
বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল আই”র সাবেক সৌদি আরবের জেদ্দা প্রতিনিধি রুমি সাঈদ (৫৯) আর নেই। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শ্বাসকষ্টজনিত কারনে
চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না…রাজিউন)। তিনি দীর্ঘ দিন ধরে স্ট্রোক, ডায়াবেটিস ও হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে ভূগছিলেন।
মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ২ ছেলে ও ২ ভাইসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম রুমি সাঈদ বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক
ধর্মীয় শিক্ষক প্রয়াত কাজী সাইদুর রহমানের মেঝ ছেলে।
এদিন (বুধবার) বাদ মাগরিব বানারীপাড়া পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নাজিরপুর ঈদগাঁহ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে চির নিন্দ্রায় শায়িত করা হয়। তাঁর মৃত্যুতে বানারীপাড়ার সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Leave a Reply