সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
Title :
ময়মনসিংহে ১,০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার এক রমজান মাসে স্কুল বন্ধ: হাইকোর্টের নির্দেশ ব্রাহ্মণবাড়িয়ার একাধিক মুখ মন্ত্রিসভায় থাকতে পারেন যারা সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স: নতুন সরকারের কঠোর বার্তা আসছে, প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান বাগেরহাট-১ আসনে পরাজিত বিএনপির প্রার্থী পুনরায় ভোট গণনার দাবি কোনাবাড়ী আমবাগ নসের মার্কেটে ঝুটের গুদামে অগ্নিকাণ্ড, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সে প্রীতিভোজ অনুষ্ঠিত বরিশালে উন্নয়নের বহুমাত্রিক অগ্রযাত্রা: জনসেবায় আলোচিত প্রশাসক আয়মান রাহাত সাংবাদিকরা কারো অনুমতি নিয়ে প্রশ্ন করাটা আমি এটিকে মূলত পেশাগত শালীনতা ও প্রেক্ষাপটনির্ভর সিদ্ধান্ত হিসেবে দেখি। হাতিয়ার ঘটনা: আমাদের স্পষ্ট অবস্থান

বাগেরহাট-১ আসনে পরাজিত বিএনপির প্রার্থী পুনরায় ভোট গণনার দাবি

  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭ Time View

আল হাফিজ (বাগেরহাট )মোল্লাহাট প্রতিনিধি

বাগেরহাট-১ (চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট) আসনের নির্বাচনে বিএনপির পরাজিত প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল পুনরায় ভোট গণনার জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন। তিনি আজ রবিবার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেনের কাছে লিখিতভাবে আবেদন করেন।

বাগেরহাট-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মশিউর রহমান খানের কাছে বিএনপির প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল ৩ হাজার ২০৪ ভোটের ব্যবধানে পরাজিত হন।

লিখিত আবেদনে কপিল কৃষ্ণ মন্ডল বলেন, বাগেরহাট-১ আসনে জাতীয়তাবাদী দলের ধানের শীষ প্রতীকের বৈধ প্রার্থী ছিলেন তিনি। তার নির্বাচনী এলাকার বিভিন্ন কেন্দ্রে ভোট গণনায় অনিয়ম ও কারচুপির অভিযোগ রয়েছে। সঠিক ও স্বচ্ছভাবে, যথাযথ নিয়মে পুনরায় ভোট গণনার ব্যবস্থা গ্রহণের জন্য তিনি অনুরোধ জানান। এ বিষয়ে সরকার নির্ধারিত ফি অথবা অন্য কোনো নিয়ম থাকলে তা প্রতিপালনে তার কোনো আপত্তি নেই বলেও তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে বাগেরহাটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন সাংবাদিকদের বলেন, বাগেরহাট-১ (চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট) আসনে বিএনপির পরাজিত প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল পুনরায় ভোট গণনার জন্য একটি লিখিত আবেদন করেছেন। তার আবেদন নির্বাচন কমিশনে পাঠানো হবে এবং নির্বাচন কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo