সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
Title :
ময়মনসিংহে ১,০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার এক রমজান মাসে স্কুল বন্ধ: হাইকোর্টের নির্দেশ ব্রাহ্মণবাড়িয়ার একাধিক মুখ মন্ত্রিসভায় থাকতে পারেন যারা সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স: নতুন সরকারের কঠোর বার্তা আসছে, প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান বাগেরহাট-১ আসনে পরাজিত বিএনপির প্রার্থী পুনরায় ভোট গণনার দাবি কোনাবাড়ী আমবাগ নসের মার্কেটে ঝুটের গুদামে অগ্নিকাণ্ড, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সে প্রীতিভোজ অনুষ্ঠিত বরিশালে উন্নয়নের বহুমাত্রিক অগ্রযাত্রা: জনসেবায় আলোচিত প্রশাসক আয়মান রাহাত সাংবাদিকরা কারো অনুমতি নিয়ে প্রশ্ন করাটা আমি এটিকে মূলত পেশাগত শালীনতা ও প্রেক্ষাপটনির্ভর সিদ্ধান্ত হিসেবে দেখি। হাতিয়ার ঘটনা: আমাদের স্পষ্ট অবস্থান

বানারীপাড়ায় নির্বাচনোত্তর হিন্দু সম্প্রদায়ের মন্দিরে বিশেষ প্রার্থনা

  • Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯ Time View

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি;

বরিশালের বানারীপাড়ায় শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও ভাবী প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪) ফেব্রুয়ারী সন্ধ্যায় উপজেলার উদয়কাঠী ইউনিয়নের তেতলা সার্বজনিন কালি মন্দিরে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে এ বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এতে বরিশাল-২ আসনে বিএনপির নর্বনির্বাচিত সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টুর সুস্বাস্থ্য এবং নতুন সরকার ও দেশের কল্যাণ কামনা করা হয়। প্রার্থণা সভায় প্রধান অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহ্ আলম মিঞা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম রকি। তেতলা সার্বজনিন কালি মন্দিরের সভাপতি বিমল হালদারের সভাপতিত্বে ও বলদিয়া মলুহার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত এ প্রার্থনা সভায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo