বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
Title :
সাঘাটায় জাপার দুর্গে বড় ধস ৫ শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগ দিলেন ‘হেভিওয়েট’ নেতা আতাউর রহমান বানারীপাড়ায় ধানের শীষের সমর্থনে বিএনপি নেতা সাইফুল ইসলাম রকির ব্যাপক প্রচারণা আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে বর্ণাঢ্য গণমিছিল ও পথসভায় জনসমর্থনের দৃশ্যমান বহিঃপ্রকাশ চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে ০২টি বিদেশী পিস্তল, ০৪ টি ম্যাগজিন ও গুলি ৩ রাউন্ড জব্দ ভূরুঙ্গামারীতে জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল রাজশাহীতে র‍্যাবের সাঁড়াশি অভিযান ২৪টি ককটেল ও বিপুল অস্ত্র উদ্ধার নোয়াখালী-৫ আসনে জামায়াত প্রার্থীর শেষ মুহূর্তের প্রচারণা কোটচাঁদপুর ইমাম পরিষদের নেতৃত্বে হাফেজ নুরুন্নবী ও মুফতি খালিদ! স্বাস্থ্য–শিক্ষার উন্নয়ন ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি—মনজুরুল ইসলাম দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ

বানারীপাড়ায় ধানের শীষের সমর্থনে বিএনপি নেতা সাইফুল ইসলাম রকির ব্যাপক প্রচারণা

  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭ Time View

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি;

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুকে বিজয়ী করতে বানারীপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ৭১’র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধার সন্তান সাইফুল ইসলাম রকি রাত-দিন একাকার করে ধানের শীষ প্রতিকের সমর্থনে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছেন। তিনি তার নিজ এলাকা উপজেলার উদয়কাঠী ইউনিয়নে দলের নেতা-কর্মীদের নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে তীব্র শীত উপেক্ষা করে নাওয়া-খাওয়া ভুলে কাকডাকা ভোর থেকে গভীর রাত অবধি দলীয় প্রার্থীর উঠান বৈঠক, হ্যান্ডবিল বিতরণ, হাট-বাজার ও ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভোট প্রার্থণায় গণসংযোগসহ ব্যাপক প্রচারণা চালিয়ে গোটা এলাকায় ধানের শীষের পক্ষে গণজাগরন সৃষ্টি করেছেন। এছাড়াও তিনি বানারীপাড়া পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগ অংশ নিয়েছেন। এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রকি বলেন বানারীপাড়া ও উজিরপুরসহ সারা দেশে ধানের শীষ প্রতিকের পক্ষে গণজাগরন সৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ্ ১২ ফেব্রুয়ারী ভোটে এর প্রতিফলন ঘটবে এবং জনগনের অকুন্ঠ সমর্থনে বিএনপি সরকার গঠন করে দলের চেয়ারম্যান তারেক রহমানের যোগ্য নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের সুখী, সমৃদ্ধশালী ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo