
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী-৫ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শেষ মুহূর্তের প্রচারণা জোরদার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বসুরহাট বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ ও মিছিল করেন তিনি।
মিছিলে অধ্যক্ষ বেলায়েত হোসেনের নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’র পক্ষে স্লোগান দেওয়া হয়। এ সময় তিনি বসুরহাট বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে গিয়ে ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনে ভোট দেওয়ার আহ্বান জানান।
প্রচারণাকালে অধ্যক্ষ বেলায়েত হোসেন বলেন, জনগণের ন্যায্য অধিকার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি এলাকার উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন।
মিছিলে আরও উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোশারফ হোসেনসহ স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা। নেতারা জানান, নির্বাচনের শেষ সময় পর্যন্ত এলাকায় গণসংযোগ ও প্রচারণা অব্যাহত থাকবে।
Leave a Reply