
মোঃ বাবুল হোসেন স্টাফ রিপোর্টার ঝিনাইদহ ঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে ধর্মীয় অঙ্গনে নতুন প্রাণের স্পন্দন! দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গঠিত হলো কোটচাঁদপুর ইমাম পরিষদের ২০২৬-২৯ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আলফালাহ মিলনায়তনে স্থানীয় ইমামদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ও ঐকমত্যের ভিত্তিতে এই শক্তিশালী কমিটি ঘোষণা করা হয়।
নতুন এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন কোটচাঁদপুর বড় জামে মসজিদের প্রখ্যাত খতিব হাফেজ মাওলানা নুরুন্নবী আশিকী। তার সাথে সাধারণ সম্পাদক (সেক্রেটারী) হিসেবে দায়িত্ব পেয়েছেন কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব মুফতি খালিদ হাসান বিন শহীদ। ১৫ সদস্য বিশিষ্ট এই কমিটি আগামী তিন বছর ইমামদের অধিকার রক্ষা ও ধর্মীয় কল্যাণে কাজ করে যাবে।
ইমামদের এই মিলনমেলায় অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন,সহ-সভাপতি: হাফেজ মোঃ রবিউল ইসলাম ও হাফেজ আব্দুর রহমান শাহীন।সহ-সাধারণ সম্পাদক: হাফেজ মাওলানা ফরহাদ হোসেন।সাংগঠনিক সম্পাদক: হাফেজ মাওলানা বিল্লাল হোসেন।সহ-সাংগঠনিক সম্পাদক: মাওলানা মুফতি ইসমাইল হুসাইন।অর্থ সম্পাদক: হাফেজ মাওলানা ইমরান হোসেন।ইমাম কল্যাণ সম্পাদক: হাফেজ মাওলানা আল আমিন।প্রচার সম্পাদক: মাওলানা মুফতি মাসুম বিল্লাহ। সহ-প্রচার সম্পাদক: হাফেজ আব্দুল মুমিন।
এছাড়াও সদস্য হিসেবে হাফেজ মাওলানা আমিনুর রহমান, হাফেজ মাওলানা ফয়সাল আহমদ, হাফেজ মাওলানা আবুল হাসান এবং হাফেজ সোহেল আহমেদ কমিটিতে স্থান পেয়েছেন।
পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল ও সঠিক দিকনির্দেশনা দিতে তিন সদস্যের একটি শক্তিশালী উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। এতে মনোনীত হয়েছেন:মাওলানা তাজুল ইসলাম,মাওলানা নবিরুল ইসলাম,মাওলানা আব্দুস সামাদ
আলফালাহ মিলনায়তনে নবগঠিত এই কমিটিকে স্থানীয় আলেম সমাজ ও সাধারণ মুসল্লিরা উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। নতুন নেতৃত্বের হাত ধরে কোটচাঁদপুরের ইমামদের ঐক্য আরও সুদৃঢ় হবে বলেই সকলের প্রত্যাশা
Leave a Reply