
সুমন খান:
সকাল থেকেই মিছিলের ঢল, ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর মিরপুরে বাড়ছে নির্বাচনী উত্তাপ। ঢাকা-১৫ আসনে ধানের শীষ প্রতীক শফিকুল ইসলাম খান মিলটনেক নিয়ে মঞ্চে হাত, না দিয়ে জনগণের সাথে কৌশল বিনিময় করেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ,বিএনপির নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করতে গতকাল (রোববার, ৮ ফেব্রুয়ারি)২০২৬ বিকেল সাড়ে ৩টায় মিরপুর সেনপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হতে এক বৃহৎ পথসভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই সেনপাড়া, মিরপুর-১০, পর্বতা, কাজীপাড়া ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন ওয়ার্ড ও মহল্লা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলের দিকে ছুটে আসছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। হাতে দলীয় পতাকা, মুখে স্লোগান—পুরো এলাকা যেন রূপ নিয়েছে নির্বাচনী জনসমুদ্রে।সমাবেশস্থলের চারপাশে টানানো হয়েছে অসংখ্য ব্যানার, ফেস্টুন ও পোস্টার। স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর তারেক রহমানের সরাসরি উপস্থিতি তাদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তারেক রহমান প্রতিটি আসনে গিয়ে প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন,এমন দৃশ্য অতীতে খুব কমই দেখা গেছে বলে মন্তব্য করেন তারা।সেনপাড়া পর্বতা এলাকার বিএনপি নেতা রহমান মিয়া বলেন, “আমরা সকাল থেকেই অপেক্ষা করছি। আমাদের নেতা দীর্ঘদিন স্বৈরাচার সরকারের রোষানলে পড়ে দেশের বাইরে ছিলেন। আজ তিনি দেশে এসে আমাদের মাঝে দাঁড়াবেন,এটাই আমাদের জন্য বড় আনন্দের। আমরা তাকে স্বাগত জানাই এবং চাই, দেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে পরিবর্তনের পথ বেছে নিক।
আরেক নেতা আব্দুর রাজ্জাক বলেন, “তারেক রহমান আমাদের ধানের শীষের কান্ডারী। অনেক বছর মানুষ তাকে সরাসরি দেখেনি। আমাদের এলাকার অনেক তরুণ তো কখনো দেখেইনি। আজ তারা তাকে একনজর দেখার জন্য মুখিয়ে আছে। আমরা বিশ্বাস করি, তার নেতৃত্বে এবার ধানের শীষ বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে, ইনশাল্লাহ।দলীয় সূত্রে জানা গেছে, পথসভাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। শৃঙ্খলা বজায় রাখতে গঠন করা হয়েছে স্বেচ্ছাসেবক টিম। মঞ্চ প্রস্তুতিসহ সাউন্ড সিস্টেম ও নিরাপত্তা ব্যবস্থায় নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পথসভা ঢাকা-১৫ আসনের নির্বাচনী প্রচারণায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তারেক রহমানের সরাসরি অংশগ্রহণ দলীয় নেতাকর্মীদের চাঙ্গা করার, পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যেও আগ্রহ সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।সব মিলিয়ে, মিরপুর সেনপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আজকের এই পথসভা শুধু একটি জনসমুদ্র পরিণত হয়েছে। শুধু তাই নয় নির্বাচনী সমাবেশ নয়—বরং ঢাকা-১৫ আসনের রাজনীতিতে একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত হিসেবেই বিবেচিত হচ্ছে। আগামী দিনের সরকার ও ধানের শীষে নিয়ে,ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আশাবাদী এবং জনগণের একটাই প্রত্যাশা নিয়ে এগিয়ে যাচ্ছেন বলে মনে করেন।
Leave a Reply