
মোঃ শহিদুল ইসলাম
পঞ্চগড় জেলা প্রতিনিধ :
পঞ্চগড়, ২৬ ফেব্রুয়ারি— পঞ্চগড় চিনিকল মাঠে আজ সকাল ১০টায় বাংলাদেশ জামায়াত ইসলামের বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের আমির ড. শফিকুর রহমান।
সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ইকবাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সভাপতি ব্যারিস্টার তসমিয়া প্রধান কেন্দ্রীয় সহ সভাপতি ইঞ্জিনিয়ার আল রাশেদ প্রধান সহ
জামায়াত ইসলামের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ লক্ষাধিক মানুষের উপস্থিতিতে জনসভা জনস্রোতে পরিণত হয়।
প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুর রহমান পঞ্চগড় চিনিকল পুনরায় চালুর দাবি সহ নানা ইস্যুতে বক্তব্য রাখেন,পঞ্চগড়ে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা জোরালোভাবে উপস্থাপন করেন। এছাড়া, দেশের সাম্প্রতিক রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তিনি।
জনসভায় উপস্থিত নেতৃবৃন্দ দলীয় বিভিন্ন কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
Leave a Reply