• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
Headline
বিপদে পড়ে বড় ভাইয়ের বন্ধুকে ফোন, চার দিন আটকে রেখে ধর্ষণ কয়েদির পেট থেকে অস্ত্রোপচার করে বের হলো গ্যাসলাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা পত্রিকা: 'পোশাক শিল্পে নতুন অস্থিরতা, ১৪৬টি কারখানা বন্ধ ঘোষণা' চট্টগ্রামে এক পুলিশ সুপারের মুঠোফোন জব্দ, রয়েছেন নজরদারিতে সোনিয়ার স্মৃতিকথা : রাজনীতির আড়ালে কেমন ছিল গান্ধী পরিবারের জীবন? ঘুষ নাকি উপহার, প্রতিমন্ত্রীর বক্তব্য ঘিরে বিতর্ক অনেক বাধা পেরিয়ে তাঁরা এখন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থী নেত্রকোণায় ধর্ষণে ১১ বছর বয়সী শিশু অন্তঃসত্ত্বা, ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড ১১ বছরের শিশু ধর্ষণ, নেত্রকোনার আলোচিত মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড নান্দনিক জাপানি মর্নিং গ্লোরি

বেপরোয়াগতির কারণে যেখানে ঝড়েছিলো তিনপ্রাণ, সেখানে এবার অভিযান

Reporter Name / ২২ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

রাহাদ সুমন,বরিশাল ব্যুরো :

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় বেপরোয়াগতির কারণে এক মাস আগে যেখানে ঝড়েছিলো এসএসসি পরীক্ষার্থী
তিন তরুণের প্রাণ।
ঠিক সেখানেই সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে মোবাইলকোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দিয়েছেন উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা।
অভিযানে উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং গৌরনদী হাইওয়ে থানা পুলিশ সহযোগিতা করেন।
অভিযান চলাকালে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার বিষয়ে সতর্ক করা হয়। দূরপাল্লার যানবাহনচালকদের নির্ধারিত গতিসীমা মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।
এছাড়া রুট পারমিট ও ফিটনেসবিহীন যানবাহন চলাচল এবং অতিরিক্ত ভাড়া আদায়ের মতো অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় মোট ১০টি মামলা করা হয়েছে। এসব মামলায় আট হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা জানিয়েছেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্ঘটনা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।