আর্থিক কেলেঙ্কারির ঘটনা বা স্ক্যামিংয়ের অভিযোগে আলোচিত হচ্ছে বিটোপিয়া নামের একটি প্রতিষ্ঠান। তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস (ফ্রিল্যান্সিংয়ের কাজ দেওয়া-নেওয়ার ওয়েবসাইট) ফাইভআরকে ঘিরে সংঘবদ্ধ অ্যাকাউন্ট পরিচালনা ও মার্কেটপ্লেস কারসাজির গুরুতর অভিযোগ উঠেছে। বিটোপিয়ার বিরুদ্ধে অভিযোগ, হাজার হাজার কর্মী নিয়োগের আড়ালে তাদের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের তথ্য ব্যবহার করে ফাইভআরে অ্যাকাউন্ট খোলা, সেসব অ্যাকাউন্ট নিজেদের নিয়ন্ত্রণে পরিচালনা, ভুয়া অর্ডার ও রিভিউয়ের মাধ্যমে মার্কেটপ্লেসের র্যাংকিং প্রভাবিত করা এবং প্রতিযোগী ফ্রিল্যান্সারদের ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত করার মতো কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে।বাংলাদেশের শীর্ষস্থানীয় কয়েকজন ফ্রিল্যান্সারের কাছ থেকে এ বিষয়ে একাধিক অভিযোগ পাওয়ার পর গত জুলাইয়ের শেষ দিকে বিটোপিয়া-সংশ্লিষ্ট প্রায় ৩০০টি ফাইভআর অ্যাকাউন্ট স্থগিত করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট আরও কয়েক হাজার অ্যাকাউন্ট নজরদারি ও তদন্তের আওতায় এসেছে বলেও জানা গেছে।এরপর ৪ আগস্ট ২০২৬ ফাইভআরের কমিউনিটি ফোরামের বাংলাদেশ অংশে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে ফাইভআরের একজন কমিউনিটি সমন্বয়কারী জানান, বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেছে, যেখানে অন্যদের হয়ে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট তৈরি ও নিয়ন্ত্রণ করা এবং মার্কেটপ্লেসের সুনাম ও অবস্থান প্রভাবিত করতে ভুয়া রিভিউ ও অর্ডার ব্যবহারের অভিযোগ রয়েছে।বিজ্ঞপ্তিতে ফাইভআর জানায়, প্রাথমিক তদন্তের মাধ্যমে এসব কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট ও অর্ডার শনাক্ত করা হয়েছে। নীতিমালা লঙ্ঘনকারী অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মার্কেটপ্লেসে তাদের অবস্থান নিচে নামিয়ে দেওয়ার কথাও জানানো হয়। একই সঙ্গে তদন্ত অব্যাহত রাখার এবং ভবিষ্যতে এ ধরনের সংঘবদ্ধ কারসাজি দ্রুত শনাক্ত করতে অভ্যন্তরীণ শনাক্তকরণ ব্যবস্থা আরও উন্নত করার কথা জানায় ফাইভআর।গুলশানে বিডি কলিং আইটি লিমিটেডের নামে ৯ তলা এই ভবন কিনেছে বিটোপিয়া গ্রুপ ঘটনাটি বাংলাদেশের ফ্রিল্যান্সিং অঙ্গনেও উদ্বেগ তৈরি করেছে। খাত–সংশ্লিষ্টদের আশঙ্কা, একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংঘবদ্ধ কারসাজির অভিযোগের প্রভাব যদি বাংলাদেশের ফ্রিল্যান্সিং বাজারের ওপর সামগ্রিকভাবে পড়ে, তাহলে এর মাশুল দিতে হতে পারে অসংখ্য প্রকৃত ফ্রিল্যান্সারকে।২০১৭ সালে শুরু হয়েছিল প্রযুক্তিপ্রতিষ্ঠান বিডিকলিং আইটির যাত্রা, বর্তমানে সেখান থেকে নাম হয়েছে বিটোপিয়া গ্রুপ। এই গ্রুপ বেশ কিছু স্থাবর সম্পত্তিও কিনেছে। রাজধানীর লোটাস কামাল টাওয়ার-২, লেভেল ৬, (৫৯ ও ৬১), সাউথ অ্যাভিনিউ, গুলশান অ্যাভিনিউ ঠিকানায় তাদের প্রধান কার্যালয়। এ ছাড়া রাজধানীর বনশ্রী, মহাখালিতেও তাদের কার্যালয় আছে। গুলশানে বিডি কলিং আইটি লিমিটেডের নামে কিছুদিন আগেই তারা কিনেছে ৮ দশমিক ৮ শতাংশ জম