শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
Title :
পূর্ব বিরোধের জেরে জাকিরের ওপর নৃশংস আক্রমণ, থানায় মামলা দায়ের বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার পেলেন বানারীপাড়ার কৃতি সন্তান আলী আহমদ বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শের-ই বাংলার নাতি রাজুর স্ত্রী ও ছেলে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার ১ আলীকদমে ছাত্র শিবিরের উপশাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতার চাঁদাবাজি মামলা বাণিজ্যের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য আব্দুল করিম এর উদ্যোগে সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান ভুয়া সাংবাদিকতার অভিযোগ প্রয়াত সম্পাদক মতিন সারোয়ারের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বানারীপাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি সাঁটিয়ে জাতীয় পতাকা উত্তোলন

স্বেচ্ছাসেবক দল নেতার চাঁদাবাজি মামলা বাণিজ্যের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯ Time View

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি:

বরিশালের উজিরপুর উপজেলা
স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক সৈয়দ ইউসুফের মামলা বাণিজ্য, চাঁদাবাজি ও ভূমিদস্যুতার বিচারের দাবিতে তার হাতে নির্যাতনের শিকার একাধিক পরিবার ও এলাকাবাসী মানবন্ধন করেছেন।

রবিবার (২২ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় উজিরপুর উপজেলা পরিষদ চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন নারীসহ একাধিক ব্যক্তিরা অভিযোগ করে বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে অদ্যবধি স্বেচ্ছাসেবকদল নেতা সৈয়দ ইউসুফ দলের প্রভাব বিস্তার করে দখল, চাঁদাবাজি ও মামলা বাণিজ্য করে এলাকার নিরিহ মানুষকে হয়রানী করে আসছে।

কারণে অকারণে প্রতিবেশীসহ এলাকার নিরিহ মানুষকে রাজনৈতিক মামলায় আসামি করে বাণিজ্য করে আসছে। দলের ভাবমূর্তি ক্ষুন্ন করে সৈয়দ ইউসুফ তার সহযোগিদের নিয়ে একের পর এক অপকর্ম চালিয়ে যাচ্ছে।

মানববন্ধনে অংশগ্রহন করে সৈয়দ ইউসুফের চাচাতো ভাই সৈয়দ নান্টুও ভূক্তভোগীদের ন্যায় তার বিরুদ্ধে বিস্তার অভিযোগ তুলে ধরে সৈয়দ ইউসুফের দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেন।

সৈয়দ নান্টু আভিযোগ করেন তার জমির উপর দিয়ে নিজ বাড়ীর পথ তৈরী করতে স্বেচ্ছাসেবক দলের নেতা সৈয়দ ইউসুফ উপজেলা পরিষদের সরকারি বরাদ্দের টাকায় পুল নির্মান কাজ শুরু করেন । ২১ ফেব্রুওয়ারী সকালে নির্মান কাজ শুরু করার সময় জমির ওয়ারিশগন ও এলাকাবাসী পুল নির্মানে বাধা দিলে ইউসুফ তার দলবল নিয়ে গ্রামবাসীর সাথে তর্কে জড়িয়ে পড়েন। এসময় সেখানে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে এক পর্যায়ে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে পুল নির্মান কাজ বন্ধ করা হয়।
তার পর থেকেই নানা ধরনের হুমকি প্রদান করছেন সৈয়দ ইউসুফ।
এ বিষয়ে আভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা সৈয়দ ইউসুফ বলেন, আওয়ামী লীগের লোকজন আমার বিরুদ্ধে মানববন্ধন করেছেন। নির্বাচনের সময় আমাদের সাথে থাকলেও ভোট দিয়েছেন দাঁড়িপাল্লায়। সেই লোকজন মানববন্ধনে অংশগ্রহন করে আমার বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার ছড়াচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo