শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
Title :
পূর্ব বিরোধের জেরে জাকিরের ওপর নৃশংস আক্রমণ, থানায় মামলা দায়ের বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার পেলেন বানারীপাড়ার কৃতি সন্তান আলী আহমদ বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শের-ই বাংলার নাতি রাজুর স্ত্রী ও ছেলে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার ১ আলীকদমে ছাত্র শিবিরের উপশাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতার চাঁদাবাজি মামলা বাণিজ্যের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য আব্দুল করিম এর উদ্যোগে সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান ভুয়া সাংবাদিকতার অভিযোগ প্রয়াত সম্পাদক মতিন সারোয়ারের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বানারীপাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি সাঁটিয়ে জাতীয় পতাকা উত্তোলন

ভুয়া সাংবাদিকতার অভিযোগ প্রয়াত সম্পাদক মতিন সারোয়ারের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ

  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২ Time View

নিজস্ব প্রতিবেদক:

মতিন সারোয়ার, এশিয়া বাতা পত্রিকার সাবেক চিফ এডিটর, দীর্ঘদিন কিডনি জটিলতা ও লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন। উন্নত চিকিৎসার জন্য তিনি বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করেন। চিকিৎসাধীন অবস্থায় প্রায় চার থেকে পাঁচ মাস আগে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে।
এদিকে তার মৃত্যুর পর নতুন করে বিতর্কের জন্ম হয়েছে। অভিযোগ উঠেছে, তার ব্যক্তিগত গাড়িচালক মোঃ ওয়াসিম নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে প্রভাব খাটানোর চেষ্টা করছেন। স্থানীয় একাধিক সূত্রের দাবি, তিনি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে গিয়ে অর্থ দাবি করছেন এবং নিজেকে প্রয়াত সম্পাদকের ঘনিষ্ঠ সহযোগী পরিচয়ে উপস্থাপন করছেন।
জানা গেছে, মতিন সারোয়ার জীবিত অবস্থায় ইম্পেরিয়াল জেনারেল হাসপাতাল-এ নিয়মিত ডায়ালিসিস নিতেন। অভিযোগ রয়েছে, সেই সময়কার চিকিৎসার ভিডিও ফুটেজ ব্যবহার করে ওয়াসিম এবং মুক্তা নামে এক নারী বিভিন্ন স্থানে সহানুভূতি সৃষ্টি করে আর্থিক সুবিধা আদায়ের চেষ্টা করছেন।
সাংবাদিক সমাজের অভিমত, এ ধরনের কর্মকাণ্ড কেবল প্রতারণাই নয়, এটি সাংবাদিকতার মতো দায়িত্বশীল পেশার ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। ভুয়া পরিচয়ে চাঁদাবাজি রোধে দ্রুত তদন্ত ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
স্থানীয় সচেতন মহলের মতে, বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের গুরুত্বের সঙ্গে দেখা উচিত এবং প্রয়োজনে সাইবার ও অপরাধ তদন্ত ইউনিটকে যুক্ত করে অভিযোগের সত্যতা যাচাই করা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo