শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
Title :
পূর্ব বিরোধের জেরে জাকিরের ওপর নৃশংস আক্রমণ, থানায় মামলা দায়ের বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার পেলেন বানারীপাড়ার কৃতি সন্তান আলী আহমদ বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শের-ই বাংলার নাতি রাজুর স্ত্রী ও ছেলে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার ১ আলীকদমে ছাত্র শিবিরের উপশাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতার চাঁদাবাজি মামলা বাণিজ্যের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য আব্দুল করিম এর উদ্যোগে সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান ভুয়া সাংবাদিকতার অভিযোগ প্রয়াত সম্পাদক মতিন সারোয়ারের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বানারীপাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি সাঁটিয়ে জাতীয় পতাকা উত্তোলন

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার ১

  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮ Time View

মাহিদুল ইসলাম ফরহাদ , চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‌্যাব-৫ সদস্যরা অভিযান চালিয়ে মোটরসাইকেলের সিটের নীচ থেকে ৩৯ বোতল কাফ রিলিফ নামক সিরাপসহ রফিকুল ইসলামকে (৪৫) গ্রেফতার করেছে। গত বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের খড়িয়াল শেখপাড়া এলাকায় অভিযান চালায় র‌্যাব সদস্যরা। গ্রেফতারকৃত রফিকুল ইসলাম শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর-মুন্নাপাড়ার আব্দুল কাদেরের ছেলে। গতকাল শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্প প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের খড়িয়াল শেখপাড়ার আমবাগানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করা হচ্ছে। এ তথ্য পাওয়ার পর বৃহস্পতিবার র‌্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি দল খড়িয়াল শেখপাড়াস্থ জনৈক সামেদের আমবাগান থেকে রফিকুল ইসলামকে আটক করে এবং তার ব্যবহৃত মোটরসাইকেলের সিটের নীচে অভিনব কায়দায় রক্ষিত ৩৯ বোতল কাফ রিলিফ সিরাপ উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo